ধুলোয় মিশে গেল সব ! সেতু দুলল পেন্ডুলামের মতো ! ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়।

জাকার্তা: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেল মাত্রা ছিল ৭.৭। সূত্রের খবর স্থানীয় সময়ে ভোর ৪টে ৫৮ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ।প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই আছড়ে পড়ে সুনামির ঢেউ।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, পূর্ব নুসা তেনগারা প্রদেশের এন্দে শহরের উত্তর-পশ্চিমে ৬৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল যা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ।এই ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। তিন ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়ে সমুদ্রের বিভিন্ন উপকূলে। যদিও বর্তমানে এখন সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বিল্ডিং নিমেষে ধুলোয় মিশে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়োতে (সত্যতা যাচাই করে নি যুগবীক্ষণ ) দেখা যাচ্ছে সাধারণ মানুষ আতঙ্কে পালাচ্ছেন ।এই প্রতিবেদন এর সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তবে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *