পরিবর্তন হল ঐতিহ্যবাহী চন্দননগরের নিরঞ্জন শোভাযাত্রার দিন ! কবে হতে চলেছে শোভাযাত্রা?

চন্দননগর : প্রাকৃতিক দুর্যোগের কারণে দশমীর দিন চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজোর নিরঞ্জন শোভাযাত্রার তারিখ পরিবর্তন হয়েছে‌। দুর্ঘটনা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার হয়নি শোভাযাত্রা।বৃহস্পতিবারের পরিবর্তে ঐতিহ্যবাহী এই শোভাযাত্রা হবে আগামী রবিবার। যে পূজা কমিটি গুলি শোভাযাত্রায় অংশগ্রহণ করে না আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শনিবার অথবা রবিবার তারা প্রতিমা বিসর্জন করতে পারবে।
রবিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে চন্দননগরের ঐতিহ্যবাহী বিসর্জন শোভাযাত্রা। শোভাযাত্রার পর সোমবার বিসর্জন হবে প্রতিমা। চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে এই শোভাযাত্রায় অংশ নেবে ৬৮ টি পূজা কমিটি। শোভাযাত্রায় থাকবে প্রায় ২৪৫ টি আলোক সজ্জিত লরি। পাশাপাশি প্রতিমা নিরঞ্জন এর জন্য চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট ১৪ টি ঘাট প্রস্তুত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *