যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
●Report by : Tista Mondal
●Graphix : Laboni De
●Digital Arrangement : IJMC

কলকাতা,১৭ মে :
জনজোয়ারে জননেতা।আগামী ২১ মে ফলতায় উপনির্বাচন।তার আগেই শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় ২৯ এপ্রিল ভোট হলেও ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগে ওই এলাকায় গোটা নির্বাচনই বাতিল করে নির্বাচন কমিশন। ৪ঠা মে ভোটগণনা হয় ফলতা বিধানসভা বাদ দিয়ে মোট ২৯৩টি কেন্দ্র মিলিয়ে।
ফলতার সভা থেকে তৃণমূল নেতা ও প্রার্থী জাহাঙ্গির খানকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার হয়ে নির্বাচনী প্রচারে এসে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিনের সভা থেকে তিনি বলেন, ‘কোথায় পুষ্পা? ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম’। এই বিষয়ে তিনি বলেন, “ফলতায় ১ লক্ষ মার্জিনে জয় নিশ্চিত করতে হবে। কোথায় পুষ্পা দেখতে পাওয়া যাচ্ছে না তো!”.এইদিন সভা থেকেই শুভেন্দু জানান তিনি ১৯ তারিখে গোটা দিন প্রচার করবেন ওই এলাকায়। আর ২৪ তারিখে তিনি দেবাংশু পন্ডাকে মালা পরিয়ে বরণ করে নেবেন।
প্রসঙ্গত, রাজ্যে ভোট চলাকালীন পুলিশের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয় উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক আইপিএস অনুজ পাল শর্মা। সেই সময় জাহাঙ্গির খানের বাড়ি গিয়েও সতর্ক করে আসেন এই পুলিশ আধিকারিক।জবাবে নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করে জাহাঙ্গির বলেন ‘ঝুকেগা নেহি’ অর্থাৎ তিনি কোনও কিছুতেই ঝুঁকবেন না। ফলতায় ২৯ এপ্রিল ভোট হলেও ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগে ওই এলাকায় গোটা নির্বাচনই বাতিল করে নির্বাচন কমিশন। ৪ঠা মে ভোটগণনা হয় ফলতা বিধানসভা বাদ দিয়ে মোট ২৯৩টি কেন্দ্র মিলিয়ে।
৪ঠা মে পালাবদলে তৃণমূলের ভরাডুবির পর কার্যত বেপাত্তা হয়ে যান ফলতার ঘাসফুল প্রার্থী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেখব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে জাহাঙ্গির ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন সেই দায়িত্ব।’’
রাজ্যে ইতিমধ্যেই পালাবদল হয়ে গিয়েছে। জনতা জনার্দনের বিপুল রায়ে বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। তবুও রাজনৈতিক কারণ ও সমীকরণে রাজ্যবাসীর নজর ফলটা কেন্দ্রের ফলাফলের দিকে রয়েছে বৈকি !