YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 22 November,2026 12:35 pm (IST)
হিঙ্গলগঞ্জ : খাদ্যে বিষক্রিয়া থেকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক।কলকাতায়, ই এম বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন রেখা। সূত্রের খবর , শনিবার রাতে খাবার খাওয়ার পরই অসুস্থ বোধ করেন রেখা। প্রথমে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসা হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে ।অবস্থা গুরুতর হাওয়ায় যোগাযোগ করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে।এর পরই রেখাকে কলকাতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাইপাসের ধারের ‘আর এন টেগোর’ হাসপাতালে ভর্তি রয়েছেন রেখা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিন সেখানে তাঁকে দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। রেখাকে দেখে বেরিয়ে তিনি বলেন, “বাড়ির লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। মাননীয় বিধায়িকা আগের থেকে ভাল আছেন, বেটার আছেন। সময় লাগবে।” কিন্তু কী ভাবে খাবার থেকে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়। শারদ্বত জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রসঙ্গত ,সন্দেশখালির তৃণমূল নেতা শেখ ‘পুষ্পা’ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন থেকে উত্থান রেখার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বসিরহাটে তাঁকে টিকিট দেয় বিজেপি। তবে সেবার জিততে পারেননি রেখা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন তিনি।