যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ● Graphix : Laboni De ● Digital Arrangement : IJMC

কলকাতা,১১মে:কলকাতা: বর্তমানে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে থাকা মনোজ কুমার আগারওয়াল বাংলায় প্রথম বিজেপি সরকার আসার পর রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পেতে চলেছেন ।
আজ, সোমবার পুলিশের বৈঠক চলাকালীন এই সিদ্ধান্ত জানানো হয়। পরে ১১ মে, ২০২৬ এর তারিখের একটি নোটিসে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব রার তরফে জানানো হয়, রাজ্যপাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে মুখ্যসচিব পদে নিয়োগ করছে৷ পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে৷
প্রসঙ্গত মনোজ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকা সংশোধনের (SIR) দায়িত্ব সফলভাবে পরিচালনা করেছিলেন।তারই পুরস্কার হিসেবে তাঁর এই পদ প্রাপ্তি বলে ওয়াকিবহাল মহল মনে করছে।