স্থগিত রাজ্যে ভোটার তালিকা সংশোধন ,সংযোজন এর কাজ ! কি কারণ ? কবে হবে এই কাজ ?

পশ্চিমবঙ্গ :আপাতত স্থগিত হয়ে গেল পূর্বঘোষিত আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ভোটার তালিকা সংশোধন ও ভোটার তালিকায় নতুনা নাম সংযোজনের কাজ ! তারিখে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি (নম্বর: 77/020/2/2026) জারি করে জানানো হয়েছে যে, ২০২৭ সালের ফটো ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন স্থগিত করা হয়েছে।পূর্বনির্ধারিত সময়: এই প্রক্রিয়াটি ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত হওয়ার কথা ছিল।

এই স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। : বিজ্ঞপ্তিতে “অনিবার্য পরিস্থিতির” কথা উল্লেখ করা হয়েছে ।সেই সঙ্গে পরবর্তী সময়সূচি: সম্পর্কেও কিছু জানানো হয় নি এই বিজ্ঞপ্তিতে।অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত ,ভোটার তালিকায় এই সংশোধনের বিশেষ বিশেষ কর্মসূচির উদ্দেশ্য: ১ জানুয়ারি, ২০২৭ অনুযায়ী নতুন ভোটার ,বিশেষত যাঁরা ১৮ বছর বয়সে পৌঁছাবেন, তাদের যুক্ত করা, তথ্যের ভুল সংশোধন এবং দাবি বা আপত্তি নিষ্পত্তি।এই উপলক্ষে আগামী ২৮ ও ২৯ নভেম্বর এবং ৫, ৬, ১২, ১৩, ১৯ ও ২০ ডিসেম্বর পোলিং স্টেশনগুলোতে বিশেষ প্রচারের দিনও নির্ধারিত হয়েছিল।

এখন দেখার পরবর্তীতে কবে হয় এই বিশেষ গুরুত্বপূর্ণ কর্মসূচি।আমাদের অবশ্যই নজর থাকবে সেই দিকে।

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *