১ সেপ্টেম্বর থেকে আসছে বিরাট পরিবর্তন ! ব্যাঙ্কিং থেকে গ্যাস সিলিন্ডার – আর কোন কোন ক্ষেত্রে হতে চলেছে পরিবর্তন ?

যুগবীক্ষণ নিউজ ডেস্ক : আর মাত্র কয়েকটা দিন, শেষ হতে চলেছে আগস্ট মাস এরপর ১ সেপ্টেম্বর থেকে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে রাজ্যে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে খরচ থেকে শুরু করে সঞ্চয় সমস্ত কিছুর উপরেই পড়তে পারে।ব্যাঙ্কিং, গ্যাস সিলিন্ডার, কর , ক্রেডিট কার্ড, ভ্রমণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হতে চলেছে পরিবর্তন। অন্যদিকে কিছু পরিবর্তনের জন্য সাধারণ মানুষেরা পেতে পারেন স্বস্তিও।

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে:

১লা সেপ্টেম্বর থেকে ভ্রমণের ক্ষেত্রে দেশ থেকে বিদেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে আর স্ট্যাম্প করাতে হবে না। এবার থেকে যাত্রীরা স্মার্টফোনের মাধ্যমেই ইলেকট্রনিক বোর্ডিং পাস অথবা তার প্রিন্টেড কপি দেখিয়েই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে আধিকারিকদের পক্ষ থেকে আর কোনও স্ট্যাম্প দেওয়া হবে না বোর্ডিং পাসে। যাত্রীদের একটি অতিরিক্ত কাজ কমানো এবং স্ট্যাম্প স্পষ্ট না হওয়ার মতো সমস্যা থেকে মুক্ত করতে ব্যুরো অফ ইমিগ্রেশন প্রক্রিয়াটিকে সহজ এবং দ্রুততার সঙ্গে করার জন্য এই পরিবর্তন আনতে চলেছে। এই নিয়মটি দেশ থেকে বিদেশে যাওয়া তথা আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কর প্রদানের ক্ষেত্রে ITR জমা দেওয়ার সময় সঠিক ফর্ম নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭ এর জন্য যাদের একাউন্ট অডিট করা বাধ্যতামূলক নয় তাদের ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে রিটার্ন জমা করতে হবে। যারা অনুমানভিত্তিক কর ব্যবস্থার অধীনে রিটার্ন জমা দেন এবং ব্যবসা থেকে তাঁদের আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের জন্য ITR-4 অর্থাৎ সুগম ফর্ম। অপরদিকে যারা ITR-3 দের জন্য তথা যারা ITR-4 এর আওতায় পড়েন না, অর্থাৎ 50 লক্ষ টাকার বেশি আয় নিয়মিত হিসাবপত্র সংরক্ষণকারী অথবা ট্রেডিং করা ব্যক্তিরা।

অপরদিকে ব্যাঙ্কিং-এর FD বা ফিক্সড ডিপোজিট সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী তিন কোটি বা তার বেশি অংকের বড় আমানতের ক্ষেত্রে ব্যাংককে প্রতিটি কার্যদিবসে সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে তাদের ওয়েবসাইটে সুদের হার জানাতে হবে। একই দিনে জমা করা এই পরিমাণ টাকার ক্ষেত্রে ব্যাঙ্কের বিভিন্ন শাখা আলাদা সুদের হার দিতে পারবে না। তবে বড় অংকের আমানতের জন্য ব্যাঙ্ক আলাদা আলাদা সুদের পরিমাণ নির্ধারণ করতে পারবে। এক্ষেত্রে ছোট অংকের FD- র ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব অধিক মাত্রায় পড়বে না। ১ সেপ্টেম্বর থেকে FD- র ক্ষেত্রে এই নতুন নিয়মের উদ্দেশ্য হলো সুদের হারের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো এবং ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও পরিষ্কার করে তোলা। তবে এই পরিবর্তনটি কার্যকর হতে চলেছে ১ অক্টোবর ২০২৬ থেকে।

এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে পরিবার গুলির জন্য রয়েছে স্বস্তির খবর। যারা ২৩ আগস্ট এর মধ্যে এলপিজি কানেকশনের e-kyc করতে পারেননি তাদের জন্য শেষ তারিখ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। এর মধ্যেই করিয়ে ফেলতে হবে, e-kyc নচেৎ ১সেপ্টেম্বর থেকে আর করা যাবে না e-kyc। এই e-kyc কনফার্মেশন বাধ্যতামূলক তা না হলে ঘরোয়া দামে সিলিন্ডার পাওয়া যাবে না। ইন্ডিয়ান অয়েল,HPCL এবং BPCL ইতিমধ্যেই গ্রাহকদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা জানিয়েছে যাদের e-kyc এখনও বাকি রয়েছে তাদের মেসেজের মাধ্যমে নতুন তারিখ সম্পর্কে জানানো হবে। অতএব, নির্দিষ্ট তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে গ্রাহকদের।

এর পাশাপাশি সেপ্টেম্বর থেকে পরিবর্তন হতে পারে এলপিজির দামেও। এছাড়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এটিএম চার্জেও। এই সমস্ত বিষয়গুলির প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিক জীবনের উপর তাই কোনও রকম সমস্যা এড়াতে নিয়মগুলোর উপর নজর রাখা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *