যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement :IJMC

কলকাতা,২৩মে :নীল-সাদা অতীত।এবার নতুন সরকারের আমলে নব রঙে সাজবে রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্রগুলি! কেন্দ্রের নির্দেশিকা মেনে বদলে যাবে নামও!সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি এবার নতুন রঙে সাজতে চলেছে। রাজ্যের সব গ্রাম এবং শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির এবার রং বদলাতে চলেছে। পাশাপাশি বদলে যাবে নামও। নতুন কী রঙে সাজবে, নামই বা কী হবে?
রাজ্যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সরকার বদলের ছোঁয়া লাগতে চলেছে !এবার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গ্রাম এবং শহরের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির এবার রং বদলাতে চলেছে। এর আগে রাজ্যের সব স্বাস্থ কেন্দ্রগুলি ছিল নীল এবং সাদা। এবার পরিবর্তনের রং লাগতে চলেছে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। পাশাপাশি নামও বদলাতে চলেছে স্বাস্থ্য কেন্দ্রগুলির।
কী রঙে সাজছে স্বাস্থ্য কেন্দ্রগুলি? সূত্রের খবর , স্বাস্থ্য কেন্দ্রগুলির নতুন রং হতে চলেছে হলুদ এবং বাদামি। গোটা রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রগুলিকেই বাদামি রঙে রাঙিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে। আগে রাজ্যের রঙের সঙ্গে মিল রেখে নীল সাদা করা হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রের রং। এবার সেটার রং হলুদ এবং বাদামি করা হবে। নতুন নির্দেশ অনুযায়ী, ভবনের মূল রং হবে ‘মেটালিক হলুদ ‘ এবং বর্ডার বা অন্যান্য নির্দিষ্ট অংশে ব্যবহার করতে হবে ‘এথনিক ব্রাউন’ ।
শুধু রং নয় বদলাতে চলেছে স্বাস্থ্য কেন্দ্রগুলির নামও। সব স্বাস্থ্য কেন্দ্রগুলির নাম বদলে হবে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’। শুধু কলকাতা বা রাজ্যের সব ব্লক এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিরও নাম বদল হয়ে আয়ুষ্মান আরোগ্য মন্দির করা হবে।সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এবং আরবান প্রাইমারি হেলথ সেন্টার — কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্ধারিত নতুন ব্র্যান্ডিং গাইডলাইন অনুযায়ী সাজাতে হবে।
পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের ছয়টি প্রতীক এবং এনএইচএম -এর লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, নির্মীয়মাণ ব্লক প্রাইমারি হেলথ ইউনিট এবং ব্লক প্রাইমারি হেলথ সেন্টারগুলিকেও একই রঙ ও ব্র্যান্ডিং নীতির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গোটা রাজ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলির বাহ্যিক চেহারায় একই রূপ বজায় থাকে।