যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,২৩মে:বাংলায় সরকার বদলের পর একের পর এক পুরসভায় অচলাবস্থা।২০২৬ এর বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর একের পর এক পুর বোর্ড ভাঙছে । দিকে দিকে গণ ইস্তফা।কাঁচরাপাড়া, ভাটপাড়া এমনকি হালিশহরেও একইঅবস্থা। কাঁচরাপাড়ায় ২৪ তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১৪ জনই ইস্তফা দিয়ে দিয়েছেন। ফলে নিয়মানুযায়ী ভেঙে গিয়েছে কাঁচরাপাড়ার পুর বোর্ড।চারিদিকে আওয়াজ উঠছে যে সাধারণ মানুষকে বিপদে ফেলে একের পর এক পুরসভা থেকে পালাচ্ছে তৃণমূল।

পুরসভার এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই হয়রান হচ্ছে সাধারণ মানুষ। বঞ্চিত হচ্ছে পুরসভা থেকে। সুর চড়াচ্ছে বিজেপি। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে ব্যবস্থা নিতে চলেছে নতুন সরকার। তৃণমূলের চেয়ারম্যান-কাউন্সিলরদের ভরসায় থাকবে না সরকার।প্রশাসক বসিয়ে পুরসভা সচল রাখবে সরকার।পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন, “বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান আসছে না। কাউন্সিলররা পদত্যাগ করছে। যে কারণে আমরা প্রশাসক বসাচ্ছি। আমরা তো চেয়ারম্যান-কাউন্সিলরদের ভরসা বসে থাকতে পারি না। তাঁরা এলে ভালো। আমরা একসঙ্গে কাজ করব। না এলেও কাজ চলবে।”
এদিকে তীব্র ডামাডোল চলছে কলকাতা পুরনিগমের অন্দরেও। পুর বোর্ড যায় যায় অবস্থা তৃণমূলের।মেয়র ফিরহাদ হাকিমের চাপ বাড়ছে । তুমুল চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। এমতাবস্থায় তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অগ্নিমিত্রা। বলছেন, “আসলে এতদিন তো এভাবেই কাজ চলেছে ওদের। বাড়িতে বসে মাইনে পেয়ে গিয়েছেন। টেন্ডারও হয়ে গিয়েছে কোটি কোটি টাকার। এত দুর্নীতি করেছে যে এর কোনও ক্ষমা হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অডিট হবে। এই কোটি কোটি টাকার দুর্নীতির তদন্ত তো করতেই হবে।”
এমতাবস্থায় শুভেন্দুর সরকার কি সিদ্ধান্ত নেবে? সকলের নজর এখন সেই দিকেই।