যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,২২মে:আরজিকর কাণ্ডের সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ বিভিন্ন দুর্নীতির প্রশ্নে প্রথম থেকেই ছিলেন তদন্তের কেন্দ্রবিন্দুতে।অভিযোগ উঠেছিল সন্দীপের্ বাড়ি নিয়েও। দীর্ঘদিন ধরেই চলছিল চাপানউতোর ও শুনানি।ইতিমধ্যে রাজ্যে পালাবদলের পর থেকেই শহরে বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করছে নতুন বিজেপি সরকার।

সন্দীপ ঘোষের বাড়ির একাধিক জায়গায় হয়েছে অবৈধ নির্মাণ। সেটাকেই বেআইনি ঘোষণা করল কলকাতা পৌরসভা। কলকাতা পুরসভার নকশার অনুমোদনের বাইরে গিয়ে একাধিক নির্মাণ করা হয়েছে বলে জানানো হল পুরসভার তরফে। তাঁর ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩ নম্বর বদন রায় লেনের যৌথমালিকানাধীন একটি বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি ‘পারগোলা’ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিল পুরসভার বিল্ডিং বিভাগ।
প্রসঙ্গত অংশুমান সরকার নামের এক জনৈক ব্যক্তি ওই বাড়িটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ করেছিলেন । সেই অভিযোগের ভিত্তিতেই চলে শুনানি। গত ১৪ মে হওয়া শুনানির পর এই ভাঙার নির্দেশ জারি করা হয়েছে। সূত্রের খবর মামলার শুনানিতে সন্দীপ ঘোষ স্বীকার করে নেন যে পারগোলাটি বাড়ির কমপ্লিশন প্ল্যান-এ ছিল না। এরপরই কলকাতা পুরসভা স্পষ্ট নির্দেশ দেয় ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি অংশটি সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে।
রাজ্যে পালাবদলের পরেই ফের খুলে গিয়েছে আরজি কর ফাইল। একের পর বড়সড় পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিয়েছেন তিনি। এদিকে সন্দীপ ঘোষ সংক্রান্ত মামলা ঝুলে ছিল দীর্ঘদিন থেকেই। নতুন সরকার আসতেই সেই জট কেটে গেল। তাঁর অভিযোগ, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দীপের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি দেওয়া হচ্ছিল না। বিজেপির ২৬ এর বিধানসভা ভোটার নির্বাচনী প্রতিশ্রুতিতেও গুরুত্ব পেয়েছিলো এই আরজিকরের অভয়ার ধর্ষণ ও খুনের মামলার ফাইল পুনরায় খোলার।ক্ষমতায় এসেই বিজেপি সরকার সেই অনুমতি দিতে দেরি করল না।