
রেডিয়োতে বিজ্ঞাপন দিয়ে ভোটারদের ‘প্রলোভন’ দেখানোর চেষ্টা করছে তৃণমূল! এই অভিযোগ তুলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাল সিপিএম। তাদের অভিযোগ, এই বিজ্ঞাপনে সরাসরি ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, আবাসের টাকা কেন্দ্রের দেওয়ার কথা। তাঁর দাবি, কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। তৃণমূল দিতে গেলে সিপিএম গিয়ে অভিযোগ করছে।
চিঠিতে সিপিএমের তরফে রেডিয়োতে সম্প্রচারিত বিজ্ঞাপনের প্রসঙ্গ তোলা হয়েছে। বলা হয়েছে, ‘‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা বিরোধীদের এই লড়াইয়ে তৃণমূলের হাত যদি আপনারা শক্তিশালী করেন, কারও কাছে আর হাত পাততে হবে না। আগামী ছ’মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। প্রথম কিস্তিটা ৩১ ডিসেম্বরের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।’’
- বাংলায় প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় তিনটি ‘ক্যাটাগরি’তে ৩৫ নতুন মন্ত্রী : কারা কোন দায়িত্বে?এক ঝলকে দেখে নিন !
- শুভমনদের স্বপ্ন চুরমার : ‘চেজমাস্টার ‘ কোহলির দুরন্ত দাপটে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
- জুলাই থেকেই কি রাজ্যে বিদ্যুৎ বিলে স্মার্ট মিটার ? বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর !
- শাপে বর ! তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য পুলিশের
- কোথায় আঘাত পেলেন অভিষেক ! সোনারপুর থেকে সোজা এলেন বেসরকারি হাসপাতালে ! ছুটে এলেন মমতাও