২২ গজের রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতের ব্রিটিশ বধ : ট্রফি জয়ে শেষ কাঁটা কিউইরা

●কলকাতা,৫ মার্চ : বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। এদিন ম্যাচে প্রথমে ব্যাট হাতে নামেন টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান গড়ে ভারতীয় দল। ব্যাট হাতে আজও ফ্লপ হন অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের পর এবার ব্রিটিশদের সামনেও দুরন্ত ফর্মে সঞ্জুর পাওয়ার প্লে। গত রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। এবার সেমিতেও অনবদ্যভাবে দেখা যায় সঞ্জুকে। ব্রিটিশদের বিরুদ্ধে ৪২ বলে ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের সামনে ভারতকে ২৫৩ রানে পৌঁছে দিতে এদিন ব্যাট হাতে মাঠে ২৫ বলে ৪৩ রান করেন শিবম দুবে। ১৮ বলে ৩৯ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন ঈশান কিষাণ। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ২৫৩ রানের ইনিংস গড়া মোটেই সহজ ছিল না ভারতের। ভারতীয় ব্যাটারদের অনবদ্য ইনিংসের মধ্যে দিয়ে বড় রান রেটে পৌঁছয় ইন্ডিয়া।

ইডেনের পর এদিন ওয়াংখেড় স্টেডিয়ামেও ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বিরল নজির গড়লেন ভারতীয় দলের তারকা- উইকেট কিপার- ব্যাটার সঞ্জু স্যামসন। এদিন ম্যাচের মধ্যে দিয়ে বিরাট কোহলির নজির স্পর্শ করলেন সঞ্জু। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ৮৯ রানের নজির গড়েছিলেন, এবার তা স্পর্শ করল সঞ্জু।

মজার বিষয়টি হল বিরাট কোহলি এবং সঞ্জু দুজনেই তাদের নজির গড়েছেন এই ওয়াংখেড় স্টেডিয়ামেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নক আউট ম্যাচে এটি চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ফিন এলেন । দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান। তৃতীয় স্থানে বিরাট কোহলির পাশাপাশি যুগ্মভাবে যুক্ত হলেন সঞ্জু। সঞ্জু ঠিক পরেই পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

রান তাড়া করতে নেমে রান তাড়া করতে নেমে শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের বড় স্কোর করতে পারেননি। তবে জেকব বেথেল ও জস বাটলার ইংল্যান্ডের লড়াই চালিয়ে যান । বাটলার ২৫ রান করে আউট হলেও বেথেল বিধ্বংসী ব্যাটিং করে কার্যত একার কাঁধে টানতে থাকে দলকে। ৩৫ রান করে তাকে কিছুটা সঙ্গ দেন উইল জ্যাকস। তবে বেথেল শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে রান আউট হন । ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ অসাধারণ বোলিং করেন।। অন্যান্য বোলারদের যখন হেলায় বাউন্ডারি পার ফেলেছেন বেথেল, তখন জসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন। ১৮ তম ওভারে বুমরাহ প্রবল চাপের মুহূর্তে যে আঁটোসাটো বোলিং করেন তা ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়। বাকি কাজটা শেষ করেন হার্দিক ও দুবে।২০ ওভারে পারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে ইংল্যান্ড, ৭ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। এদিন ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখা যায় ভারতীয় বোলারদেরও।

এদিন ম্যাচে দুর্দান্ত ফর্মে দেখা যায় ভারতীয় বোলারদেরও। রান তাড়া করতে নেমে ২০ ওভারে পারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে ইংল্যান্ড, ৭ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া। এখন অপেক্ষা ফাইনালের, দুই লড়াকু দল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে। ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা কার হাতে ওঠে ! তা দেখার জন্য অধীর অপেক্ষায় ভক্তরা । আগামী ৮ মার্চ, রবিবার সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *