যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC

কলকাতা,২১মে :বিতর্ক তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরেই ! গত ১৫ বছরে বাংলার বিভিন্ন প্রান্তে বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় থেকে বিশ্রামাগার,মন্দির মসজিদের তোরণ থেকে আলোকস্তম্ভ — যেখানেই যা কিছুর উদ্বোধন হয়েছে, উদ্বোধকের নাম যেমন রয়েছে, তেমনই তার উপরে লেখা রয়েছে ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়’।এহেন অনুপ্রেরণায় সৃষ্ট এক পাবলিক শৌচালয়ের সামনে শিশুদের কুরুচিকর উলঙ্গ মূর্তিকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রবল বিতর্ক। সাধারণ নেটিজেনরা মেনে নিতে পারছিলেন না এই নির্মাণকার্যকে।
দক্ষিণ কলকাতার গড়িয়া শ্মশানের সামনে নির্মিত শৌচাগারের সামনে থাকা চারটি শিশুর শৌচকর্মের মূর্তি নিয়ে আগের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এভাবে উলঙ্গ শিশুদের মূর্তি কোন সংস্কৃতিকে তুলে ধরছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আমি ছবিটা দেখেছি। আসলে তৃণমূলের কাছ থেকে আর কী আশা করতে পারেন। তাদের রুচি বলে কি কোনও জিনিস রয়েছে? পাবলিক টয়লেটের মধ্যে বাচ্চাদের ওই ধরনের মূর্তি, খুবই নিম্নরুচির।”
অবশেষে বাংলায় পালাবদলের পর নতুন সরকারের নির্দেশে সরিয়ে ফেলা হল সেই মূর্তিগুলোকে যেগুলো দীর্ঘিদিন ধরে দৃশ্যদূষণ ঘটাচ্ছিল বৈকি।