• Published by:Tista Mondal
• YUGABIKSHON
•Published by : Laboni De
Last Updated:June 03, 2026 : 5.12 am IST
কলকাতা : যুবভারতীতে মেসি কাণ্ডে ক্রীড়া সংগঠক শতদ্র দত্ত বিধান নগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তৃণমূলের অরূপ বিশ্বাসের নামে আলাদাভাবে অভিযোগ জানিয়েছিলেন ।সেই অভিযোগের ভিত্তিতে মেসি কাণ্ডে অরূপের নামে এফআইআর হয়েছে।এবার মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব করল পুলিশ।

৫ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। দিন কয়েকআগেই যুবভারতীতে মেসি কাণ্ডে ফ্রেশ FIR করে বিধাননগর পুলিশ। সেখানে অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছিল। সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
যুবভারতীতে মেসি-ইভেন্টে বিশৃঙ্খলা হয়। সেই কাণ্ডে শতদ্রু ছিলেন কাঠগড়ায়। তারপর ৩৮ দিন জেলবন্দি থাকতে হয়েছিল তাঁকে।শতদ্রু এতদিন আড়ালে চুপচাপ থাকলেও সরকার বদল হতেই সামনে আসেন এবং তদানীন্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সাতব হন। জানান, মেসি ইভেন্টে বিশৃঙ্খলার দায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মেসির সফরে যুবভারতীর অনুষ্ঠানের প্রচুর টিকিট শতদ্রুর কাছ থেকে অরূপ দাবি করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, টিকিট দেওয়া না হলে বা তাঁর কথা অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।তিনি আরও জানান তাকে পরিবার নিয়ে হুমকি দেওয়া হয়েছিল এবং ভয়ে এতদিন কিছু বলতে পারেন নি।
বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মেসি কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন নিশীথ প্রামাণিক। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়া পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী।এবার মেসি কান্ড কতদূর গড়ায় তা সময় বলবে বৈকি।