• Report by:Tista Mondal
• YUGABIKSHON
• Published by:Laboni De
Last Updated:June 02, 2026 1:38 PM IST
কলকাতা : বাংলায় ২০২৬ এর বিধানসভা ভোটে লজ্জাজনক হারের পর ক্রমাগত অস্বস্তি বাড়ছে তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ! নেতা -কর্মী থেকে বিধায়ক –প্রতিদিনই বাড়ছে বেসুরো বিক্ষুব্ধদের তালিকা। এহেন রাজনৈতিক অস্তিত্বের সংকটকালে আবার যোগ হলো মমতার নিজের পরিবার !এবার পাল্টি মমতার ভাই স্বপন ওরফে বাবুনের। ময়দানে পালাবদল হতেই পাল্টি মারছেন বাবুন ! তাঁর কোথায় রং বদলানোর সুর।

এই বাবুনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে একটি নয় ,দুটি নয় –ময়দানে ক্রীড়াক্ষেত্রে আটটি পদ দখল করে থাকার অভিযোগ শোনাযায় ময়দানে কান পাতলেই ।তবে ইতিমধ্যেই বিজেপি সরকার আসার পর বিওএ-র চিঠি পেতেই পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ বক্সিং আর হ্যান্ডবল অ্যাসোসিয়েশন থেকে ইস্তফা বাবুনের। বিওএ-র অধীন শুধুমাত্র বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে যুক্ত বাবুন।
ময়দানে টিকে থাকতে বাবুনের এবার ক্রীড়াপ্রেমী ফর্মুলা। বাবুন বলেন, “সুভাষ চক্রবর্তীর সঙ্গে কাজ করেছি, মদন মিত্রর সঙ্গে কাজ করেছি। অরূপের সঙ্গে কাজ করিনি। বনিবনা হত না। অরূপ বিশ্বাস আমায় কাজ করতে দিত না। সুজিত বসু মিথ্যে কথা বলে হকি আমার থেকে নিয়ে নিয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন আমি কোণঠাসা। বাড়ি থেকে আমি ত্যাজ্যপুত্র হয়ে গেছি। শুধু ভাইফোঁটা, রাখিতে দিদি ডাকত। আমার যন্ত্রণা কেউ বোঝে না”।তবে তার মমতা তথা পরিবারের বিরুদ্ধে বেসুরো রি প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি বিভিন্ন ইস্যুতে মমতার বিরুদ্ধাচারণ করেছেন এবং এই পরিপ্রেক্ষহীতে মমতা এতটাই বিরক্ত ছিলেন যে তিনি জনসমক্ষেই বাবুনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও ঘোষণা করেছিলেন !
ফাটল ধরেছে দলের অন্দরেও। সোমবার ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কারের পরেই জল্পনা শুরু হয়েছিল। এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বিধায়কদের অনুপস্থিত থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল, এবার তৃণমূলে ভাঙনের সম্ভাবনা আরও জোরালো।মঙ্গলবারই কি বিধানসভায় চিঠি দেবেন ঋতব্রত-সন্দীপন? সূত্রের খবর, তৃণমূলে বেসুরো বিধায়কের সংখ্যা বাড়ছে প্রতিদিন। ঋতব্রত-সন্দীপনের সঙ্গে যোগাযোগ করেছেন বহু তৃণমূল বিধায়ক।