- Report by : Tista Mondal
- Published by:Laboni De
- যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:June 04, 2026 4.22 PM IST
কলকাতা :প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএ-র আধিকারিকেরা। শুরু হয় তল্লাশি অভিযান।

সূত্রের খবর শওকত তখন বাড়িতে ছিল না । তাঁর পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। শওকতের স্ত্রী এবং কন্যাও সেখানে ছিলেন ।মৌখালিতে শওকত-পুত্র ইমরানের একটি ক্যাফে এবং মৌখালির নানা প্রান্তে যান তদন্তকারীরা। শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছু দিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন বেশ কয়েক জন । নওশাদ সিদ্দিকির দল আইএসএফ- এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছিল । পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ।পূর্বেই ওই বোমা-কাণ্ডের তদন্তে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছিল এনআইএ।এবার শওকতের দুয়ারে এনআইএ।
প্রসঙ্গত ,শওকত ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে ২০১৬ এবং ২০২১ সালে পর পর দু’বার নির্বাচিত হয়েছিলেন । ২০২৬ সালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে আইএসএফ প্রার্থী নওশাদের কাছে হেরে যান তিনি। তার পর থেকে রিনি ছিলেন অন্তরালেই । তবে বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর বিধানসভায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন শওকত।