- Report by : Tista Mondal
- Published by:Laboni De
- যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:June 07, 2026 12.09 am

কলকাতা : গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর।শনিবার রাতে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। জোর করে, ভয় দেখিয়ে তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা ‘চোর-চোর’ স্লোগান দেয় ।
২০১০ সালে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাপ্পা । ২০১৫ সালে পুরভোটে জিতে ১১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় বারের জন্য পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্য।শনিবার বিকেলেই ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেফতার করে পুলিশ । তার পর রাতে থানায় ডাকা হয়েছিল বাপ্পাকে।অবশেষে গ্রেপ্তার ১০১ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলার। সূত্রের খবর, সৌরভ ঘোষকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ দিন বাপ্পাদিত্যকে গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই পাটুলি থানার সামনে ভিড় করতে থাকেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। একাধিক অভিযোগ করছেন বাসিন্দাদের কেউ কেউ।কাউন্সিলারকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের হাত থেকে কোনওমতে বের করে থানার ভিতরে নিয়ে যাওয়া হয় তৃণমূল কাউন্সিলারকে।