দিঘার জগন্নাথ মন্দিরে বিরাট পরিবর্তন :বড় সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

কলকাতা : এবার দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড়সড় পরিবর্তনের ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিঘায় জগন্নাথ ধাম তৈরি করা হয়েছিল। সেই সময়ই বিজেপি বিরোধিতা করে বলেছিল, জগন্নাথ ধাম শুধু পুরীতেই থাকতে পারে। দু’টো ধাম কখনও তৈরি হতে পারে না। তবে সেই সময় কোনও পদক্ষেপ করেননি মমতার সরকার।
এবার বাংলায় সরকারের পালাবাদল হয়েছে । মঙ্গলবার কলকাতায় এসেছেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেন, যাতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হয়। এরপরই মুখ্য়মন্ত্রী শুভেন্দু জানিয়ে দেন ‘ধাম’ শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে।

এ দিন পুরীর বিজেপি সাংসদ বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই। নারায়ণের বসবাস আছে পুরীতে। সবার কষ্ট হয়েছে। চিঠিতে এই বিষয়ে পদক্ষেপের আবেদন করা কথা বলা হয়েছে।”
এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “ আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট অনুমোদনে ‘জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে বলা হয়েছে। ধাম উল্লেখ হয়নি। তাই দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে নাম হবে ‘জগন্নাথ দেব মন্দির’ ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *