শুভেন্দুর হুঁশিয়ারির পরেই বিদ্যুৎ গতিতে অ্যাকশন শুরু ! হুমায়ূনের বাড়িতে পুলি ! গ্রেফতার ৩ ! স্যাটা ভাঙা হুমায়ূনের কবে হাজিরা ?

মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই বিদ্যুৎ গতিতে অ্যাকশন শুরু ! হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের নোটিস। দুটি পৃথক মামলায় নোটিস দিতে আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের শক্তিপুরের বাড়িতে গিয়ে আজ দুটি নোটিস দিয়েছে পুলিশ। একটি মামলায় তাঁকে ৩ জুলাই এবং অন্য মামলায় ৫ জুলাইয়ের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকালই বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ূনকে। এতেই সুর নরম হয়ে গিয়েছিল নিজেকে মুর্শিদাবাদের ‘মসিহা’ ভেবে নেওয়া হুমায়ুন কবীরের৷ উস্কানিমূলক মন্তব্যের জন্য নওদার বিধায়কের বিরুদ্ধে এ দিন বিধানসভায় কড়া পদক্ষেপের ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী বলেন, এনাফ ইজ এনাফ৷ এবার সবক শেখানোর সময় এসেছে৷ একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের শাসন কাকে বলে এবার টের পাবেন নওদার বিধায়ক৷

প্রসঙ্গত ,গত ২৬ জুন মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন কবীর৷ বিজেপি-কে ‘সাটা ভাঙা’ মারের হুঁশিয়ারি দেন তিনি৷ নওদার বিধায়ক ঔদ্ধত্যের সঙ্গে বলেন ‘লিমিট যেদিন ক্রস হয়ে যায়, মাথা যেদিন গরম হয়ে যায় সেদিন এসপি, চিফ মিনিস্টার কিছু বুঝব না৷’
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন।উস্কানিমূলক মন্তব্য বিতর্কে নোটিস দিতে শক্তিপুরে হুমায়ুনের বাড়িতে আজ সকাল ১১ টা নাগাদ পৌঁছে যায় পুলিশ। এক্ষেত্রে একটি মামলায় ৩ জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিস দেওয়া হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে এবং আরেকটি মামলায় ৫ জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিস দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুমকির পরই রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। সকালেই আমজনতা উন্নয়ন পার্টির দুই সদস্যকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ। গোলাম মোস্তফা ও আমিনুল হক নামে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রেজিনগরের কাশীপুরে যে সভা থেকে হুমায়ুন পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিল। তার মূল উদ্যোক্তা ছিল এই দুই কর্মী। সূত্রের খবর, দু’জনকে বহরমপুর কোর্টে তোলা হবে পুলিশ হেফাজাতে চেয়ে। আমজনতা উন্নয়ন পার্টির মহকুমা সহ-সভাপতি আনিসুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *