বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর । আসছে বড় পরিবর্তন ? কবে থেকে ?

কলকাতা :এবার প্রতিমাসে আসবে বিল ! বাড়ির বিদ্যুৎ বিল স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী বছরের জানুয়ারি মাস থেকে তিন মাসের বদলে প্রতি মাসের বিদ্যুৎ বিল প্রতি মাসেই আসবে।

গতকাল বিধানসভা থেকে বক্রেশ্বরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে রাজ্যের আইসিডিএস সেন্টার গুলিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। পাশাপাশি ডোমেস্টিক ক্ষেত্রে অর্থাৎ গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন তিনি।

এদিন বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে গোটা রাজ্যজুড়ে তিন মাস অন্তরের বদলে প্রতিমাসে আসবে বিদ্যুৎ বিল। গ্রামীন এলাকায় হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে গ্ৰাহকদের সমস্যা সমাধানে নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে এই অর্থবর্ষে। কাস্টমার কেয়ার সেন্টারে লোক দ্বিগুণ করা হবে।

একই সঙ্গে রাজ্যের আইসিডিএস সেন্টারগুলির জন্যও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৫৪ হাজার আইসিডিএস যে সেন্টারগুলি রয়েছে সেখানে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। একইসঙ্গে বিনামূল্যে আলো এবং পাখার ব্যবস্থা করা হবে। এছাড়া এক হাজার গালস স্কুল- কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন দেওয়া হবে বিদ্যুৎ দপ্তরের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *