YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 25 July, 2026 , 2:35 pm (IST)
কলকাতা :রাজ্যে পালাবদলের পর এবার বড় বদল স্কুলের সিলেবাসে। পূর্বেই শিক্ষা ক্ষেত্রে গুণগতমান ফিরিয়ে আনার ব্যাপারে বার্তা দিয়েছিলেন রাজ্য সরকার। এবার সেই কথা মত , উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে স্কুল শিক্ষায় বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে রাজ্য। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকে নতুন সিলেবাস আসতে চলেছে রাজ্য।

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সিলেবাস , পাঠ্যক্রম পাঠ্যবই ও মূল্যায়ন ব্যবস্থা পর্যালোচনার জন্য সিলেবাস- কাম- কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। কমিটির চেয়ারম্যান করা হয়েছে কল্যানী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড: দেবাশীষ চট্টোপাধ্যায়কে, সদস্য সচিব হিসেবে থাকছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি সহকারি সদস্য সচিব হিসেবে থাকছেন অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়। NEP-2020, NCF (Foundation)2022, এবং NCF (Secondary) 2023-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম তৈরির সুপারিশ করবে এই কমিটি।
এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান , বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা মেন্টর ও শিক্ষক সদস্য থাকবেন। পাশাপাশি বিদ্যালয়ে ও কলেজের অধ্যাপক উপাচার্য প্রিন্সিপাল বিভিন্ন জেলার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও বিষয় বিশেষজ্ঞদের এই কমিটিতে যুক্ত করা হয়েছে। এই কমিটি কেবলমাত্র পাঠ্যবই ও সিলেবাস পরিবর্তনই নয় পাশাপাশি পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষণ পদ্ধতি , অডিও ভিসুয়াল শিক্ষাদান এবং আন্তর্জাতিক মানের সেরা শিক্ষা পদ্ধতি নিয়ে সুপারিশ করবে।
রাজ্যে পালা বদলের পরে থেকেই নতুন বিজেপি সরকার শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বক্ষেত্রেই জোর দিয়েছেন।
শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য একাধিক বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই রাজ্যে স্কুল থেকে কলেজ উভয়স্তরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সিলেবাস থেকে শুরু করে পাঠ্যবই পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন সর্বক্ষেত্রেই পরিবর্তন আসতে চলেছে।