YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 25July,2026, 9:45 pm (IST)

নিউ দিল্লী : দীর্ঘ এক মাস ধরে উত্তাল গোটা দেশ। জাতীয় স্তরে নিটে অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে সিজেপি তথা ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলতে থাকে প্রতিবাদ। সিজেপির পক্ষ থেকে সরকারের কাছে মোট তিনটি স্পষ্ট দাবি জানানো হয়েছিল, এগুলি হল: ১) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
২) আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার প্রতিশ্রুতি।
৩) নিট প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ। পূর্বেই সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে ছিল ধোঁয়াশা।
এরপর পরিস্থিতি সামাল দিতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রকের দুই শীর্ষ মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং সিজেপির প্রতিনিধি দলের সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দীর্ঘ ২ ঘন্টার বৈঠকে বসেছিলেন। বৈঠকে সিজেপির প্রতিনিধিরা সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সমঝোতা সম্ভব নয়। শুক্রবারের বৈঠকের পর শনিবার বিকেলে ৩টে ৩০ মিনিটে কেন্দ্র ও সিজেপির নেতৃত্বের মধ্যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। এক্ষেত্রে আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, মন্ত্রী পদত্যাগ না করলে আলোচনার কোনও অর্থ হয় না এবং দাবি পূরণ না হলে আগামী সপ্তাহে আরও তীব্র আন্দোলনের পথে হাঁটা হবে বলে।
এরপর বৈঠক শুরু হওয়ার দেড় ঘন্টা আগেই পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইস্তফার কথা ঘোষণা করে সমাজমাধ্যমে ধর্মেন্দ্র প্রধান জানান , গত ১০ দিনের ঘটনা ক্রমে তার মন অত্যন্ত ভারাক্রান্ত এবং দেশের যুবশক্তি মূল শক্তি। অবশেষে সরকারের তরফ থেকে আরশোলা পার্টির তিন দফা নীতি মেনে নেওয়া হল।
শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি এবং কেন্দ্রের বৈঠকের পর সিজেপির প্রতিনিধিরা তাদের চলতে থাকা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের কথা ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার কথা জানান।