অ্যাকাডেমি অফ ফাইন আর্টস গেরুয়া থেকে হল সাদা : প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

কলকাতা : সংস্কৃতির অন্যতম পীঠস্থান অ্যাকাডেমি অফ ফাইন আর্টস অবশেষে পুরনো রঙই ফিরে পেল । গেরুয়া রং পাল্টে আবার সাদা রঙ করে দেওয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের।রাজ্যে পালাবদলের পর এই ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠানের রঙ পরিবর্তনের অভিযোগ ওঠে।মূল প্রবেশদ্বারের পাশের টিকিট কাউন্টারের রং গেরুয়া করে দেওয়া হয়। পাশে লাগানো হয় ‘ভারতমাতা’র ব্যানার।এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।সাংস্কৃতিক জগতে নিন্দার ঝড় ওঠে।সেই সময় এমনকি শাসকদল বিজেপি-র কয়েকজনও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন ।

সূত্রের খবর গত ১২ জুলাই অ্যাকাডেমির একাংশে গেরুয়া রং করে দেওয়া হয়।এই নিয়ে আগেই শমীক ভট্টাচার্যকে সম্মিলিত চিঠি দিয়েছিলেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী ,চন্দন সেন প্রমুখ।এই চিঠিতে সই করেছিলেন অরুণ মুখোপাধ্য়ায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য মত্ ব্যক্তিত্বরা ।কিন্তু তার পরেও এতদিন প্রশাসনিক স্তর থেকে রঙ বদলের কোন উদ্যোগ নেওয়া হয় নি । শেষ পর্যন্ত পুরনো রঙ ফিরিয়ে আনলেন নাট্যবক্তিত্বরাই ।রঙ করলেন নিজেরাই।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাতারাতি ভোল বদলে গিয়েছিল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের। মূল ফটকের পাশের টিকিট কাউন্টারের রং গেরুয়া করে দেওয়া হয়। পাশে লাগানো হয় ‘ভারতমাতা’র ব্যানার। সেই নিয়ে নিন্দার ঝড় ওঠে শহর কলকাতায়। নাট্যব্যক্তিত্ব থেকে রাজনীতিকদের একাংশ নিন্দায় সরব হয়েছিলেন। শাসকদল বিজেপি-র কয়েকজনও বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সেই সময়। কিন্তু তার পরও এতদিন রং বদলায়নি। শেষ পর্যন্ত মঙ্গলবার শিল্পী এবং নাট্যব্যক্তিরাই রংবদলের কাজে হাত লাগালেন। গেরুয়া রং মুছে ফেলে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনলে ন তাঁরা। হেরিটেজ রং সাদা ফেরাচ্ছেন তাঁরা।

এদিন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস শিল্পের প্রাঙ্গন থেকে প্রবল আওয়াজ ওঠে – সেখানে কোনও রাজনৈতিক রঙ থাকবে না, গৈরিকীকরণ চলবে না।
সাদা রং করার কাজে এদিন হাত লাগান শিল্পীরাও।কিন্তু শিল্পীদের নিজেদের কেন হাত লাগাতে হল ? অভিযোগ সমস্ত রকমের চেষ্টা পরেও পাওয়া যায় নি .কোনও সদুত্তর।তাই অগত্যা নিজেরাই করে নিচ্ছেন।

প্রসঙ্গত ,নাট্য আন্দোলনের প্রবীণ ব্যক্তিত্বরা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের সঙ্গে দেখা করেছিলেন।জানা যাচ্ছে শমীক ১৫ দিনের মধ্যে পুরনো রং ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন। । ১৫ দিন পেরিয়ে যাওয়ার পরও দেননি। এদিন রংয়ের কাজ চলাকালীন হেস্টিংস থানার পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে, যাতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *