YUGABIKSHON NEWS BUREAU
যুগবীক্ষণ নিউজ ব্যুরো
Reported by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 7 September,2026 4:35 pm (IST)
কলকাতা : ‘কনসার্ট ‘ এর কথা বললেই বর্তমান প্রজন্মের কাছে যে অভিব্যক্তি ঘটে তা হল বর্তমান সময়ের বিভিন্ন আধুনিক ও ধ্রুপদী গান অথবা বাদ্যযন্ত্রের সুর ঝংকার। কিন্তু এই প্রথম কলকাতা তথা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ‘কথা কনসার্ট’। শ্রীমদ্ভাগবত পুরান থেকে অনুপ্রাণিত হয়ে শ্রীকৃষ্ণের জীবনের এক আবেগঘন এবং অজানা অধ্যায়কে উপস্থাপন করা হবে এই কনসার্টে।বিভিন্ন অডিও, ভিস্যুয়াল এবং ডকুমেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হবে কাহিনী। শ্রীকৃষ্ণের জীবনের উপর হতে চলা এই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘কানহা কি চিঠঠি’.
মৃগতৃষ্ণা প্রোডাকশনের পরিচালনায় হতে চলেছে এই কনসার্ট।এই কনসার্টকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর ,সোমবার কলকাতা প্রেস ক্লাবে মৃগথিশনা প্রোডাকশনের তরফে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই কনফারেন্সে যুগবীক্ষণ এর মুখোমুখি হয়ে উদ্যোক্তারা তাদের এই অভিনব ও অভূতপূর্ব অনুষ্ঠান আয়োজন সম্পর্কে বিস্তারিত জানালেন।
২০২১ সাল থেকে পথচলা শুরু মৃগতৃষ্ণা -এর। উদ্যোক্তাদের আশা আট থেকে আশি -সকল বয়সের , সকল স্তরের দর্শকদের তথা শ্রোতাদের মনোরঞ্জন করবে এই অনুষ্ঠান।তাদের দাবি ,তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে ভজন , আধ্যাত্মিক সঙ্গীত ও সংস্কৃতি চেতনাকে জাগিয়ে তুলতে উৎসাহ প্রদান করবে এই কনসার্ট। আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী বাসভবন অডিটোরিয়াম এবং আলিপুর ন্যাশনাল লাইব্রেরী অডিটোরিয়ামে হতে চলেছে এই বৃহৎ ভজন গীতির কনসার্ট।