শুভেন্দুর স্বচ্ছ মানবিক ডাকে ব্যাপক সাড়া ! অনেক নামী ও ঐতিহ্যশালী পূজো কমিটি নিচ্ছে না দুর্গাপূজার অনুদান :ইতিমধ্যেই তালিকায় কারা ?

কলকাতা : রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপূজা। পরিবর্তনের বাংলায় মায়ের বোধণ থেকে শুরু করে বিসর্জন সব ক্ষেত্রেই নিয়ে আসা হয়েছে আমূল পরিবর্তন।পরিবর্তনের ইঙ্গিত আগে থেকেই ছিল পূজোর সরকারি অনুদানের ক্ষেত্রেও।এই পরিবর্তন স্বচ্ছতার , এই পরিবর্তন বাস্তবানুগ এবং অবশ্যই রাজ্যের বর্তমান আর্থ- সামাজিক পরিস্থিতির সাপেক্ষে একদম সঠিক বৈকি !

পূর্বতন সরকারের আমলে প্রত্যেকটি পূজা কমিটি গুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল । রাজ্যে পালাবদলের পরেই পূজা কমিটিগুলির পূজা অনুদান নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল সমস্ত পূজা কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের বড় বাজেটের ও স্বাবলম্বী পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান না নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।

এবার মুখ্যমন্ত্রীর এই স্বচছ মানবিক আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক নামী এবং জনপ্রিয় দুর্গাপূজা কমিটিগুলি। মুখ্যমন্ত্রীর আবেদনের পর এখনও পর্যন্ত যে সমস্ত দুর্গাপূজা কমিটিগুলি সরকারি অনুদান না নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা

করেছেন তাদের মধ্যে অন্যতম : সন্তোষপুর লেক পল্লী ক্লাব, প্রতি বছরের মত এবছরও অনুদান নিচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়ার, টালা প্রত্যয়, সিংহী পার্ক সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি, চোরবাগান সার্বজনীন এবং নাকতলা নব উদয়ন সংঘ। পূজা অনুদান প্রসঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ার পূজা কমিটির প্রধান

উদ্যোক্তা , বিজেপি বিধায়ক সজল ঘোষ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, পূর্বতন সরকারের আমলেও পূজার অনুদান তাঁরা নেননি বর্তমান সরকারের আমলেও তাঁরা পূজার অনুদান নেবেন না।

অন্যদিকে ,এই অনুদান নিয়ে এবার একেবারে বিকল্প একটি পথ বেছে নিয়েছে রাজডাঙ্গা নব উদয় সংঘ। রাজডাঙ্গা নব উদয় সংঘের চেয়ারম্যান কেয়া ঘোষ এবিষয়ে জানিয়েছেন, তাঁরা সরকারের দেওয়া ১ লক্ষ টাকার অনুদান নেবেন, তবে তা নেওয়ার সঙ্গে সঙ্গেই দান করে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এাণ তহবিলে। সরকারি অনুদানের টাকা নিজেদের পুজো, প্যান্ডেল বা আলোকসজ্জার কাজে ব্যবহার না করে জনকল্যাণেই উৎসর্গ করতে চায় তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রীর আহ্বানকে সম্মান জানিয়ে আর্থিকভাবে সক্ষম পুজোগুলির অনুদান না গ্রহণ করার তালিকা দীর্ঘায়িত হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *