YUGABIKSHON SPORTS DESK
যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক
Arrangement by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 20 September, 2026 9:35 pm (IST)

কলকাতা : অবশেষে ঘুচলো ৮ বছরের খড়া। ২০১৮- র পর আবার ২০২৬। ৩১তম শিরোপা নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটল বাগানের। শনিবার বারাসাত স্টেডিয়ামে ৩-২ গোলে মহামেডানকে হারিয়ে কলকাতা লীগ জয়ী হল সবুজ-মেরুন ব্রিগেড।
প্রথম থেকেই এদিন মাঠে দাপট দেখাতে শুরু করে মোহনবাগান। একের পর এক আক্রমণ ধেয়ে আসে মহামেডানের গোলের দিকে।২৬ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের দুরন্ত লব করা ক্রস মাথা ছুঁয়ে জালে বল পাঠান সাহাল, ১-০-তে এগিয়ে যায় মোহনবাগান। অপরদিকে মহামেডান গোল খেয়ে সহজে হাল ছেড়ে দেয় নি।৪২ মিনিটে মহামেডানের হয়ে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করেন লালরেমসাঙ্গার।১-১ সমতায় আসে ম্যাচ।
এরপর দ্বিতীয়ার্ধে বাগানের জন্য অপেক্ষা করছিল বড় ধাক্কা। ৫৯ মিনিটে বক্সের মধ্যে লালরেমসাঙ্গাকে ফেলে দেন মোহনবাগানের গোলকিপার দীপ্রভাত ঘোষ।রেফারির পেনাল্টির সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দীপ্রভাতকে । ১০ জনের দলে পরিনত হয় মোহনবাগান।৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-১ গোলে মহামেডানকে এগিয়ে দেন মোহিতোষ রায়।
গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে ১০ জনের সবুজ-মেরুন ব্রিগেড। দীপ্রভাত মাঠ ছাড়ার পর নামেন সৈয়দ জাহিদ হুসেন বুখারি এবং একইসঙ্গে মাঠে নামেন সায়ন বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বদলাতে থাকে ম্যাচ। ৭০ মিনিটে বাঁ দিক থেকে মনবীরের হেডে নামানো বল আবার মাথায় দিয়ে জালে পাঠান সাহাল। ডেকা বলটি কাটাবার প্রাণপ্রন চেষ্টা করেও ব্যর্থ হন ক্রসবারে লেগে বল চলে যায় গোললাইনে। ২-২ সমতায় ফেরে বাগান।
সমতায় ফেরার পর তেড়েফুঁড়ে খেলতে থাকে বাগান ব্রিগেড। ম্যাচে ফেরার ৪ মিনিটের মাথায় আবার ঘটে বিস্ফোরণ।সাহালের পাস থেকে বক্সে বল পান সায়ন এবং এক মুহূর্ত দেরি না করে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান । ৩-২-এ এগিয়ে যায় মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেড এর কাছে পরাস্থ হয় ব্ল্যাক প্যান্থাররা। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর নিজেদের হারানো গর্ব ফিরে পেল মোহনবাগান। জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাসে সবুজ -মেরুন আবির ওড়ে গ্যালারিতে।
এই ট্রফি জেতার মাধ্যমে দীর্ঘ কলকাতা লীগে দীর্ঘ ৮ বছর পর নিজেদের হারানো খেতাব ছিনিয়ে নিল বাগান।