শুভেন্দুর উদ্যোগে অবশেষে মিটল দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্ক-বিবাদ ! বাদ পড়ছে ‘ধাম’ শব্দ-কি হল নতুন নাম ?

কলকাতা: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলছিল বিতর্ক ! হয়েছিল প্রতিবেশী রাজ্যের সঙ্গে বাকবিতণ্ডাও ! ঘটনার কেন্দ্রে দিঘার জগন্নাথ মন্দির ! বাংলায় রাজনৈতিক পালাবদলের পর অবশেষে বিতর্কে ইতি ।দিঘার জগন্নাথ মন্দির থেকে অবশেষে বাদ পড়ছে ‘ধাম’ শব্দ। ‘দিঘার মন্দির এখন শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’ ।

পশ্চিমবঙ্গ সরকার দিঘার জগন্নাথ মন্দির এবং সংলগ্ন চত্বরের নাম থেকে সরকারিভাবে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে ২৩ নভেম্বর ২০২৬ তারিখে লেখা এক চিঠির মাধ্যমে শুভেন্দু অধিকারী ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে এই নাম পরিবর্তনের বিষয়টি জানান। চিঠির প্রাপ্তি স্বীকার করে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন মোহন মাজি।

প্রসঙ্গত গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরটির উদ্বোধন করেছিলেন এবং এর নাম ‘জগন্নাথ ধাম’ রাখা হয়েছিল।এর পরই ওড়িশার ভক্ত, সেবক ও ধর্মীয় মহল থেকে আপত্তি তোলা হয় যে হিন্দুধর্মে চারটি প্রধান তীর্থস্থানের ক্ষেত্রেই ‘ধাম’ শব্দটি ব্যবহৃত হয় এবং পুরীর শ্রীক্ষেত্রই একমাত্র জগন্নাথ ধাম।চলে তীব্র বিতর্ক -বিবাদ।শেষ পর্যন্ত রাজ্যে সরকার বদলের পর বিতর্কের অবসান হল।

মোহনচরণ মাঝি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন , এতে পুরীর শ্রীক্ষেত্রের স্বতন্ত্র আধ্যাত্মিক পরিচিতি বজায় থাকবে এবং ওড়িশা ও বাংলার সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *