ছোট লালবাড়ির ভোট – ঘোষিত হল সময়সীমা : ‘অচলাবস্থা চলতে পারে না’, বললেন শুভেন্দু

কলকাতা: বাংলায় নতুন বিজেপি সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরভোটের দামামা বাজিয়ে দিয়েছিলেন । সোমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কলকাতা পুরসভার বিশেষ সাফাই অভিযান কর্মসূচি ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন ! কলকাতা পুরসভা থেকেই আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন হবে বলে জানান মুখ্যমন্ত্রী।তিনি বলেন, ‘দীর্ঘদিন অচলাবস্থা ছিল কলকাতা পুরসভায়। আগামী ছয় মাস ৭ ডিসেম্বর-এর মধ্যে ইলেকশন কমিশন ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পুরসভা তুলে দেবে।’ তিনি আরও বলেন, ‘পুরসভার কাজ কখনও বন্ধ থাকতে পারে না’।

শুভেন্দু আরও বলেন, ‘ছ-মাসের মধ্যে নিয়ম আছে ভোটের। যদি কোনও কিছু হয়। কমিশনার বলেছেন সেকথা। আমাদের পিছনের দরজা নিয়ে করার কিছু নেই। আমাদের সরকারের নীতি খুব স্বচ্ছ। অচলাবস্থা চলতে পারে না। যাদের মেজরিটি ছিল তাদের কাছে অপশন ছিল। কিন্তু তারা মেয়র নির্বাচন করতে পারেননি। প্রতিদিনের সার্ভিস এখানে হয় থেমে থাকতে পারে না।’

পালাবদলের পর থেকেই রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। ভাঙন ধরেছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসকদল তৃণমূলে। কলকাতা পুরসভা হাতছাড়া হয়েছে তাদের। সম্প্রতি পুরসভার মেয়রপদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত পুরসভার মেয়াদ থাকলেও মেয়রের পদত্যাগের কারণে পুর বোর্ড বাতিল হয়ে গিয়েছে। তাই বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক নিয়োগ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর।

যত দিন পর্যন্ত না পুরসভা নির্বাচন হচ্ছে, তত দিন প্রশাসক দিয়েই পুরসভা পরিচালনার কাজ করবে রাজ্য সরকার। জল্পনা শুরু হয়অনেকের ডিসেম্বরের আগেই কি কলকাতা পুরসভায় ভোট করিয়ে নতুন বোর্ড গঠন করাবে শুভেন্দুর সরকার। সোমবার পুরসভার অনুষ্ঠানে এসে পুরবোর্ড গঠনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।উপস্থিত ছিলেন ‘বিদ্রোহী’ গোষ্ঠীর সন্দীপন সাহা, মালা রায় এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম , প্রাক্তন বিধায়ক দেবাশীষ কুমার সহ কয়েকজন তৃণমূল কাউন্সিলর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *