তীব্র গরম থেকে বাঁচতে বাড়ল স্কুলের মর্নিং শিফটের সময়সীমা , কত দিন পর্যন্ত চলবে?

কলকাতা : অতিরিক্ত গরমের জন্য স্কুলগুলিতে মর্নিং শিফট চলছিল বিগত কয়েকফিন ধরে।সেই ব্যবস্থাই বজায় রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। পাহাড় বাদে বাকি সব জেলায় এই নির্দেশ কার্যকর হবে। মর্নিং স্কুল ব্যবস্থা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো। স্কুল কর্তৃপক্ষ সুবিধামতো মর্নিং শিফটে ক্লাস করাতে পারবেন। ৩০ জুন পর্যন্ত এই ব্যবস্থা চালানো যাবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপ করার সময়ে স্কুল পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি না করে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে তাদের স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরের পড়ুয়াদের জন্যই ।

প্রসঙ্গত , তীব্র গরমের পরিস্থিতিতে গত ১ জুন, মর্নিং স্কুল নিয়ে প্রথম নির্দেশ দিয়েছিল স্কুল দপ্তর। জেলার পরিস্থিতি খতিয়ে দেখে স্কুলগুলি নিজের সুবিধামতো মর্নিং স্কুল শুরু করতে পারবে বলে জানানো হয়েছিল। ওই নির্দেশই ফের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *