YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 31 October ,2026, 12:35 pm (IST)

কলকাতা : রবিবার, ১ নভেম্বর, ব্লু লাইনে আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে আংশিক ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তার ফলে বেশ কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। মেট্রো রেল সূত্রে খবর, মোট ৯ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, নেতাজি ও মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।
রবিবার মেট্রো সময়সূচি :
রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।
দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।
ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো স্বাভাবিক সময়সূচি মেনেই চলবে।
সূত্রের খবর অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের সম্পূর্ণ অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে পারে।
প্রসঙ্গত, ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।তবে ওই দিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
রবিবার হওয়ায় যথারীতি পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।