YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated:7 September,2026 6:05 pm (IST)

কলকাতাঃ প্রকৃতিতে শরতের আবাহন শোনা যাচ্ছে ! ভরা ভাদ্রেই যেন অশ্বিনের আঘ্রাণ ! বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর বাকি মাত্র হাতের গোনা কয়েক সপ্তাহ। বাংলায় সরকারের পালাবদলের পর এবারই প্রথম দুর্গাপূজা।সনাতনপন্থী সরকারের আমলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হতে চলেছে আগমনী মায়ের বোধন থেকে বিসর্জন পর্বে ! বিশেষ করে মহা পুজোকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির বাড়বাড়ন্ত ,উৎসবকে কেন্দ্র করে শাস্ত্র বিরোধী আতিশয্য –তাতেই রাশ টানতে চলেছে তাজ্যে নয়া বিজেপি শাসিত শুভেন্দু সরকার।
৭ সেপ্টেম্বর ,সোমবার মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত পূজো সংক্রান্ত এক বৈঠকে থেকে একগুচ্ছ নিয়মবিধি ঘধনা কটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছর হবে না কার্নিভাল।পরিবর্তে মহালয়ার দিন ইডেন গার্ডেনে হবে চার ঘণ্টার সবচেয়ে বড় কর্মসূচি। মহালয়ার পর দিঘাতেও আরও একটি অনুষ্ঠান হবে।দেবীপক্ষ শুরু হওয়ার আগে মিলবে না পুজো উদ্বোধনের অনুমতি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “দেবীপক্ষে পুজো হয়। মাতৃ পক্ষ শুরু হওয়ার আগে পুজো উদ্বোধনের অনুমতি আমরা দেবও না।” ২৫ অক্টোবর লক্ষ্মী পুজো হওয়ায় ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করতে হবে। পাশাপাশি, পুজোয় ডিজে ব্যবহার করা যাবে না।
কলকাতার ১৩টি রাস্তায় পুজোর সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে রেড রোড, স্ট্র্যান্ড রোড, লেনিন সরণী, পার্ক সার্কাস সরণী, প্রিন্স আনোয়ার শাহ রোড, নির্মল চন্দ্র সরণী এবং বি বি গাঙ্গুলি স্ট্রিট। ২৫ অক্টোবর লক্ষ্মী পুজো হওয়ায় ২৪ অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করতে হবে। পাশাপাশি, পুজোয় ডিজে ব্যবহার করা যাবে না।কলকাতার ১৩টি রাস্তা এবং জাতীয় সড়ক আটকে কোনও পুুজোর মণ্ডপ করা যাবে না৷ কলকাতার যে ১৩টি রাস্তার কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে রেড রোড, স্ট্র্যান্ড রোড, লেনিন সরণী, পার্ক সার্কাস মোড়, বি বি গাঙ্গুলি স্ট্রি, প্রিন্স আনোয়ার শাহ রোডের মতো রাস্তা৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিজে পুজো এবং বিসর্জনেও নিষিদ্ধ৷ এটা আমি করতে দেবো না৷মহরমের শোভাযাত্রাতেও ডিজে বাজাতে দিইনি৷অস্ত্র নিয়ে মিছিলও করতে দিইনি৷পুজোতেও সম্পূর্ণ ভাবে ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করছি৷ ২৫ অক্টোবর লক্ষ্মী পুজো, ২৪ তারিখের মধ্যে নিরঞ্জন শেষ করতে হবে৷প্রতিমা প্যান্ডেল থিম বা সজ্জা এমন করবেন না যে দুর্গা পুজোর ধর্মীয়,সাংস্কৃতিক ঐতিহ্য আঘাত প্রাপ্ত হয়৷’
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ‘‘সরকারের পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হবে। শ্রেষ্ঠ প্রতিমা, আলোক সজ্জা, ভিড় নিয়ন্ত্রণ, প্যান্ডেল-সহ একাধিক বিষয়ে থাকবে পুরস্কার। যারা পুজো সম্পর্কে জানেন বোঝেন শাস্ত্র বিষয়ে অবগত তাঁদের রাখা হবে বিচারক হিসেবে। মা দুর্গার উপর আমাদের যে আস্থা ঐতিহ্য সেটাকে মাথায় রেখে বিসর্জন ঘাটে কিছু বাড়তি ব্যবস্থা রাখা হবে। যেভাবে ক্রেণ রাখার ব্যবস্থা থাকে সেটার পরিবর্তন হবে এবার।‘’