শুভেন্দুর উপস্থিতিতে যাদবপুরে ১০ হাজার কন্ঠে ধ্বনিত হল ‘বন্দে মাতরম্’ ! সেই সঙ্গে মঞ্চ থেকে যাদবপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট

কলকাতা : অতীত ইতিহাস ঘটলে উঠে আসে যাদবপুর বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক , রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ঘটনার সাক্ষী যাদবপুর। তবে এবারের রাখি পূর্ণিমার দিন এ যেন এক অচেনা অজানা যাদবপুর !এদিন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ১০ হাজার কন্ঠে ধ্বনিত হল ‘বন্দে মাতরম্’। ‘বন্দে মাতরম্’ এর দেড়শ বছর পূর্তিকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গরীমার বছরকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপনের আহ্বান জানিয়েছিলেন। নিদর্শন হিসেবে এরাজ্যেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম্’- এর দেড়শ বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়।

এবার শুভ রাখী পূর্ণিমার দিন দক্ষিণ কলকাতার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এবং সক্রিয় অংশগ্রহণে ১০ হাজার কন্ঠে গাওয়া হল ‘বন্দে মাতারম্’।জাতি – ধর্ম নির্বিশেষে এদিন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষেরা এসে উপস্থিত হন জাতীয়তাবাদী চেতনায় নিজেদের শামিল করতে। প্রবল বর্ষণকে উপেক্ষা করেও হাতে তিরঙ্গা পতাকা নিয়ে গর্বের সঙ্গে এদিন ১০ হাজার কন্ঠে ধ্বনিত হয় ‘বন্দে মাতারম্’।
প্রসঙ্গত।, কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম এবং এবিভিপি-র ছাত্রদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গেই সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিছুদিনের মধ্যেই শুভ রাখী পূর্ণিমার দিন দেখা গেল জাতীয়তাবাদী চেতনার এক অপূর্ব নিদর্শন। এদিনের জাতীয়তাবাদী মঞ্চ থেকে জাতীয়তাবাদ ফিরিয়ে আনতে বিভিন্ন ক্ষেত্রে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কোনও রকম দেশবিরোধী স্লোগান, দেশবিরোধী ভাবধারা বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেশ তথা রাজ্যের অন্যতম সৎগুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাল ফিরিয়ে আনার কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *