“আমরা ২০০-র বেশি আসনে জিতছি !”- আশ্বাস দিয়ে কাউন্টিং এজেন্টদের কি নির্দেশ মমতার ?

কলকাতা,৩ মে : রাজ্যে দু দফায় ২৯৪ আসনে ভোট পর্ব মিটেছে গত ২৩ ও ২৯ এপ্রিল। ১৫ টি বুথে পুনর্নির্বাচন পর্বও সম্পন্ন হয়েছে সুষ্ঠু ভাবে ও শান্তিপূর্ণভাবে। এখন গোটা রাজ্যবাসীর নজর আগামী সমবায় ৪ মে র দিকে।সেদিনই বাংলার বিধানসভা ভোটযুদ্ধের ফল ঘোষণা।ইতিমধ্যেই বিভিন্ন এক্সিটপোল ,যার বিশেষ কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ,কেউ বিজেপি আবার কেউ কেউ তৃণমূল কংগ্রেসকে বিজয়ী হিসেবে দেখিয়েছে। তবে অধিকাংশ এক্সিট পোলের ফল বিজেপির দিকেই ! এই আবহেই চলছে বাকযুদ্ধ এবং যার যার নিজের দলের কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য নেতানেত্রীদের ভোকাল টনিক।

রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে চাপা উত্তেজনা। এর মধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের তাৎপর্য্যপূর্ন বার্তা দিলেন।মমতার নির্দেশ-‘আমি না বললে রাত দুটো বাজলেও গণনাকেন্দ্র ছাড়বেন না, আমরা দুশোর বেশি আসনে জিতছি!’মমতা বন্দ্যোপাধ্যায় আরো বললেন , ‘‘অনেক লড়াই করেছেন যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। যে গুলো মার্জিনাল সিট সেগুলো রিকাউন্টিং করতে বলবেন। ২০০-৩০০-র ভোটের ব্যবধানে যদি দেখেন ওদের জিতিয়ে দিচ্ছে রিকাউন্টিং করতে বলবেন।’’

ফলাফল ঘোষণার আগেই মমতার ঘোষণা যারা ৬ মাস ধরে যে ভাবে লড়াই করে পুলিশের এই ভূমিকার সামনেও কাজ করেছে তাদের পুরস্কৃত করবরেন তিনি। সেই সঙ্গে তার সতর্ক বাণী ‘‘কাউন্টিং এজেন্টরা নিজেরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন। দুপুরের খাবার হালকা খাবেন। আগের দিন থেকে কেউ পান জর্দা বা অন্য কিছু খাবেন না। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। ’’তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ কাউন্টিং এজেন্টদের বলব কাউন্টিং এজেন্টরা পুরো শেষ পর্যন্ত থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া অবধি কেউ হল ছেড়ে বেরোবেন না।’’

যাইহোক না কেন আগামী ৪ মে দুপুরের মধ্যেই মোটামুটি স্পষ্ট হয়ে যাবে কার দখলে থাকছে নাবান্নর নীলবাড়ি আগামী ৫ বছরের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *