‘দিদি’ অতীত – ভবানীপুর এবার ‘দাদা’ময় : ভবানীপুরে জনসংযোগ ভবনের উধবধন শুভেন্দুর – বললেন, ‘রোজ পরিষেবা পাবেন’ !

কলকাতা : প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী ! কথা দিয়েছিলেন, ভোটে জিতলে ভবানীপুরবাসীকে পরিষেবা দিতে দলের নতুন পার্টি অফিস খুলবেন। জেতার মাস দেড়েকের মধ্যেই সেকথা রাখলেন শুভেন্দু । শুক্রবার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসের দিন সেই জন সংযোগ কার্যালয়ের উদ্বোধন করলেন।

এদিন সন্ধ্যায় উধবধনী ভাষণে শুভেন্দু বললেন, ‘‘এখানে রোজ আসবেন, সব পরিষেবা পাবেন।” ছাব্বিশের ভোট গোটা বাংলাকে বদলে দেওয়ার সাথে সাথে আমূল বদলে দিয়েছে ভবানীপুরকেও! ভবানীপুরের রাজনীতি পুরো বদলে গিয়েছে।সেখানে তথাকথিত ‘ঘরের মেয়ে’ মমতা ব্যানার্জীকে কে বিপুল জানসমর্থন নিয়ে ভোটে হারিয়ে ‘শুভেন্দু জয়ী হয়েছেন । তাই তাঁদের সমস্ত পরিষেবা দিতে নতুন অফিস খুললেন শুভেন্দু অধিকারী।

ভবানীপুরে ভোটপ্রচারের সময় শুভেন্দু কথা দিয়েছিলেন, ভোটে জিতলে এখানকার প্রশাসনিক ও জনসেবামূলক কাজকর্মের জন্য অফিস গড়বেন। সেই কথা রেখেই এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একাধিক অনুষ্ঠান যোগ দেওয়ার পর সন্ধ্যায় ভবানীপুরে অফিস উদ্বোধন করেন তিনি।শুভেন্দু সকলকে উদ্দ্যেশ্য করে বলেন , ‘‘আপনারা রোজ এখানে আসবেন, রোজ পরিষেবা পাবেন।”
এখন ভবানীপুরবাসী সহ গোটা তাজ্যবাসীর দায়িত্ব ‘দাদা’র হাতে বৈকি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *