যুগবীক্ষণ বিনোদনে বাংলা ডেস্ক
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
কলকাতা: দীর্ঘ ১৫ বছর দিদি নম্বর ১-এর মঞ্চ মাতিয়েছেন তিনি ! এই রিয়ালিটি শো কে সুপারহিট করার অন্যতম কারিগর বলা হয় তাকে ! জি বাংলার জনপ্রিয় সেই শোয়ের সঞ্চালনা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় আউট, স্বস্তিকা মুখোপাধ্যায় ইন৷শুরু হয়ে গেল নতুন দিদির হাত ধরে নতুন রূপে এই জনপ্রিয় শো৷তবে শুধু সঞ্চালিকা নয় , বদলে গিয়েছে অনেক কিছুই ! বদলেছে খেলার ধরণ , পুরস্কারের অর্থের পরিমান এবং সেই সঙ্গে শোয়ের টাইমও বদলে গিয়েছে৷ বিকেল ৫টার বদলে এখন রাতে হচ্ছে শো৷

এবার অ্যাঙ্কার স্বস্তিকার প্রথম দিন এই শো দেখে কী প্রতিক্রিয়া দর্শকদের ? প্রথম দিনেই কি মন জয় করতে পারলেন গ্ল্যামার কুইন তারকা স্বস্তিকা !
গত ১৫ বছর ধরে একটানা বাংলা অতি জনপ্রিয় শো দিদি নম্বর ১ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনিই ছিলেন এই শোয়ের প্রধান মুখ৷ এর আগেও দিদি নম্বর ১ -এ সঞ্চালনার দায়িত্বে এসেছেন জুন মালিয়া, দেবশ্রী রায়৷ তবে তাঁরা সেভাবে দর্শকদের মন জয় করতে পারেননি৷ ফলে আবার ফিরিয়ে আনা হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে৷
তবে এবার এই শো থেকে তাঁকে ২দিনের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করেছেন রচনা ৷এই ধরনের আচরণ খুবই অপমানজনক বলে মন্তব্য করেছেন অভিনেত্রী৷তবে শুধু দিদি নম্বর ১ নয়, অন্যান্য অনেক শোয়ের ধরন বদলে দিয়েছে জি বাংলা৷ বদলেছে দাদাগিরির হোস্ট৷ সৌরভ নন এবার সেখানে দেখা যাবে টলিউড সুপারস্টার দেবকে৷ রান্নাঘর-এ কনীনিকার বদলে এসেছে বিশ্বনাথ বসু ও রিখিয়া৷
নতুন করে নতুন হোস্টের সঙ্গে ইতিমধ্যেই শুরু হল দিদি নম্বর ১৷ এবার প্রাইজ মানি অর্থাৎ জয়ীদের অর্থ পুরস্কারও অনেকটা বেড়েছে৷ যে দিদিরা জিতবেন, তাঁরা পাবেন ২ লক্ষ টাকা৷ ফলে শোয়ে আকর্ষণ কিছুটা বাড়বে বৈকি ! অন্যদিকে স্বস্তিকা অত্যন্ত জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী৷ প্রোমো-তে তাঁকে দিদি নম্বর ১ হোস্ট হিসেবে বেশ ভাল লাগছিল৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আসার পরে তিনি নিজে সকলের কমেন্টে উত্তর দিয়েছিলেন৷তবে শো শুরু হতে এল অন্য রকম প্রতিক্রিয়া !
কেউ লিখছেন, সবকিছু পাল্টে গেছে। রচনা ব্যানার্জি থাকলে আরো ভালো লাগতো।ওনাকে চাই। আর একজন ইউজার লিখেছেন, স্বস্তিকা মুখার্জি খুব ভাল, কিন্তু দিদি নম্বর ১ রচনা ব্যানার্জিকে ছাড়া অসম্পূর্ণ৷কেউ কেউ লিখছেন, রচনা দিদি বেস্ট ছিল আর থাকবে৷ দিদি নম্বর ১ রচনা ছাড়া কোনও ভাবে চলবে না৷ রচনা দিদি আর হাসি, কথা বলার স্টাইল, সব থেকে বড় কথা যেভাবে প্রতিটি প্রতিযোগীদের সাথে মিশে যেতে পারে সেটা অন্য কেউ পারবে না৷ অবার এমনও কমেন্ট এসেছে, একদম ভাল লাগেনি বেশি দিন চলবে না৷ জোরালো ভাবে দাবি উঠেছে, উই ওয়ান্ট রচনা ব্যাক৷
তবে স্বস্তিকা সবেমাত্র শুরু করেছেন। শো জমাতে কিছুটা সময় তাকে স্বাভাবিকভাবেই দিতে হবে.বৈকি। দর্শকরা এক যুগের ওবেশি সময় ধরে একজনকে দেখে অভস্ত্য।নতুন কাউকে মানিয়ে নিতে কিছুর সময় তারাও নেবেন বৈকি। এখন দেখার, আগামীদিনে এই শোয়ের টিআরপি কত হবে ! স্বস্তিকা কতটা চ্যালেঞ্জ নিয়ে এই শো কে এগিয়ে নিয়ে যেতে পারেন নিজের গ্ল্যামারে ও পারদর্শিতায় সেদিকেই নজর থাকবে সকলের৷