YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 22 July , 2026 12:32 pm (IST)
কলকাতা : কথায় আছে রথ টানি দুগ্গা আনি।প্রতিবারের মত এবারেও বৃহস্পতিবার ,রথযাত্রার পুণ্য তিথিতেই কলকাতার জনপ্রিয় দূর্গা পূজা গুলির খুঁটি পূজা শুরু হয়ে গেছে। সেই ঐতিহ্য বজায় রেখেই রবিবার কলকাতার দুর্গাপূজার মানচিত্রে জনপ্রিয় পুজো গুলির মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার তথা লেবুতলা পার্কে মহাসড়ম্বরে অনুষ্ঠিত হল খুঁটি পূজা।

সুদীর্ঘ ৯০ বছর ধরে গর্বের সঙ্গে তাঁরা তাদের পুজোকে এগিয়ে নিয়ে চলেছে। এবছর ৯১ তম বর্ষে পদার্পণ করল সন্তোষ মিত্র স্কোয়ার তথা লেবুতলা পার্কের দুর্গাপূজা। প্রতিবছরই বিভিন্ন চমক এর মধ্যে দিয়ে দর্শকদের মন কেড়ে থাকে লেবুতলা পার্কের দুর্গাপুজো। এবছরও তা ব্যতীত নয়, প্রতি বছরের ন্যায় এবছরও আরও বড় চমক অপেক্ষা করছে লেবুতলা পার্কে।
৯১তম বর্ষে এবছর লেবুতলা পার্কের ভাবনা ‘সনাতনী চেতনায় বন্দেমাতরম’। চলতি বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম দেড়শ বছরে পদার্পণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে মহাসাড়ম্বরে পালিত হয়েছে বন্দেমাতরমের দেড়শ বছরের পূর্তি। এবার বন্দেমাতরমকে সম্মান জানাতে দেশ জাগরন ফুটিয়ে তুলতে উদ্যোগী লেবুতলা পার্ক। খুঁটি পুজোর আবহে বরানগরের বিধায়ক তথা সন্তোষ মিত্র স্কোয়ারের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানান , লেবুতলা পার্কের পুজো এবছর আরও বড় করে হতে চলেছে।উল্লেখ্য, পূর্বতন সরকারের জামানায় বিভিন্ন প্রশাসনিক বাধা, দাদা-দিদিদের হুমকিকে উপেক্ষা করে লড়াই করে এগিয়ে নিয়ে যেতে হয়েছিল মায়ের পূজোকে। এবার পরিবর্তনের বাংলায় প্রকৃতপক্ষে সার্বজনীন আকার নিয়ে চলেছে পুজোগুলি।

থিম এর বিবরণ প্রসঙ্গে এদিন বরানগরের বিধায়ক তথা সন্তোষ মিত্র স্কয়ারের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানান, ” এবারের ভাবনা ভাষায় বর্ণনা করা যাবে না। তা অনুভবের ব্যাপার। পুজোর ইতিহাসে মানুষ যেটা দেখেনি সেটাই দেখবে। আলোর কারুকার্য অধিক মাত্রায় থাকবেনা।” প্রতিবছরের তুলনায় এবছর সন্তোষ মিত্র স্কয়ার দর্শনার্থীদের জন্য ‘কুছ হাটকে’ চিন্তা ধারা আনতে চলেছে যা দর্শনার্থীদের মনকে ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন বিধায়ক তথা সাধারণ সম্পাদক সজল ঘোষ।
উত্তর কলকাতার এই ভীষণ জনপ্রিয় আদি পুজোর জন্য অধীর অপেক্ষায় দর্শনার্থীরাও। এদিন খুঁটি পুজোকে কেন্দ্র করে লেবুতলা পার্কে সাধারণ জনগণের ভিড় ছিল চোখে পড়ার মত। সুতরাং, এদিন খুঁটি পূজার মধ্যে দিয়ে সন্তোষ মিত্র স্কয়ারে শুরু হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন থিমের সমাবেশে মা দুর্গার আগমনের প্রস্তুতি। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তো থাকতেই হবে দর্শনার্থীদের !