বড় রায় কলকাতা হাইকোর্টের ! বাতিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়।কি কড়া নির্দেশ দিল আদালত ?

কলকাতা : বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগ বাতিল করল হাইকোর্ট।

এক কথায় বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে। শুক্রবার এই মামলার রায় শুনিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তবে এই দশ দিনের জন্য বিরোধী দলনেতাবিহীন বিধানসভা থাকবে কি না,সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায় নি এখনও ।

প্রসঙ্গত ,রাজ্যে পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় কমিটি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করে। এর কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেস দুই শিবিরে ভাগ হয়ে যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন একটি শিবির তৈরি হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ও আখরাজ্জুমানকে মুখ্য সচেতক হিসেবে নির্ধারণ করে বিরোধী শিবির । গত ৩ জুন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন ।

স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল শিবির।এখন এই রায়ের পরিপ্রেক্ষিতে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে ? কে হবেন বিরোধী দলনেতা ? সকলের নজর এখন সেই দিকেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *