বাংলায় নতুন বিজেপি সরকারের ছুটির তালিকায় যুক্ত হল আরও একটি দিন ! কবে ? কেন?

কলকাতা: বাংলায় পালাবদলের পর রাজ্যে ছুটছে ডাবল ইঞ্জিনের সরকার। বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসেই প্রথম বাজেটেই একেবারে ছক্কা হাঁকাল বিজেপি সরকার ! একাধারে জোর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা,যুবকল্যাণ – কোনদিকই বাদ যায় নি এই বাজেটে। একের পর এক বড়সড় বরাদ্দের ঘোষণা করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যেন কল্পতরু !

এই ঐতিহাসিক নজিরবিহীন বাজেটের বেশ কয়েকটি চমকপ্রদ ঘোষণা রয়েছে ! যেমন বাজেটেই এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানালেন, রাজ্য সরকারি কর্মীদের ক্যালেন্ডারে যুক্ত করা হল আরেকটি ছুটি। ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন অর্থাৎ ৬ জুলাই এবার থেকে সরকারি ছুটির দিন । উল্লেখ্য, এবার ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। জানালেন, জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সংস্কার করা হবে। তাঁর স্মৃতি সৌধ তৈরি করা হবে। শ্যামাপ্রসাদের নামে গ্রন্থাগার, পার্ক তৈরি করা হবে।এই খাতে রাজ্যের বরাদ্দ ২০০ কোটি টাকা।

বাংলায় পালাবদলের পর রাজ্যের বর্তমান বিজেপি সরকার একান্ত ভাবেই চাইছে পশ্চিমবঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়ে চর্চা হোক। আসল ইতিহাস সামনে আসুক,মানুষ জানুক । আগেই নবান্নের তরফে জানানো হয়েছিল, কলকাতার বুকে বসানো হবে ১২৫ ফুটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। আগামী ৬ জুলাই তার ভূমি পুজো হওয়ার কথা। ঠিক কোথায় হবে তা জানা না গেলেও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল কলকাতার কোনও একটি অংশে জমি নির্বাচন করে মূর্তি স্থাপন করা হবে। সোমবার রাজ্য বাজেটে জিরাটে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের স্মৃতি সৌধ বসানোর হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *