যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 14 August, 2026 2:35 am (IST)
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 14 August, 2026 2:35 am (IST)
কলকাতা: কথায় আছে মাছে-ভাতে বাঙালি, বর্ষার মরশুমে বাঙালির কাছে মাছের সেরা ডেস্টিনেশন হল ইলিশ।এসময় ইলিশ ছাড়া কোনো কথা হবে না বৈকি ! ভরা বর্ষার মরশুমে তাই বাজারে চড়া দামে বিকোচ্ছে ইলিশ।তবে বাজারের এই পরিস্থিতির মাঝেই উঠে এলো উদ্বেগজনক ছবি ! উলুবেড়িয়ার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় জলে ভেসে উঠছে মৃত ইলিশ। ছোট থেকে শুরু করে প্রায় এক কেজি ওজনের মাছও মৃত অবস্থায় দেখা গিয়েছে।

উলুবেড়িয়ার চেঙ্গাইল, জগদীশপুর বাঁশতলা, কালিনগর, কলসাপাড় এলাকায় মাছের মড়ক ব্যাপক আকার ধারণ করেছে বলে স্থানীয়দের দাবি। সূত্রের খবর, শুধুমাত্র রুপালি শস্য ইলিশই নয়, ভোলা, ট্যাংরা, চিংড়ি এবং চেঙোর মতো বিভিন্ন প্রজাতির মাছও মৃত অবস্থায় নদীর জলে ভেসে উঠছে। একদিকে বাজারে যখন ইলিশে আগুন তখন অন্যদিকে রুপালি শস্যের এই মড়ককে ঘিরে মাথায় হাত মৎস্যজীবীদের।
ইলিশ সহ অন্যান্য মাছের এই মড়কের প্রকৃত কারণ জানা না গেলেও এক্ষেত্রে মৎস্যজীবী ও স্থানীয়দের অভিযোগ, কলকারখানার দূষিত বর্জ্য নদীতে মিশে যাওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নদীর দূষণ নিয়ে অভিযোগ জানানোর পরেও পরিস্থিতির সমাধান হয়নি বলে দাবি তাঁদের। বিপুল মাছের এই মড়কের কারন জানতে দ্রুত নদীর জল পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তাঁরা।আপাতত কিভাবে তারা এই বিপুল ক্ষতি সামাল দেবেন সেই দুশ্চিন্তাতেই কাবু বৈকি ।