রাজ্যের জন্য বড় সুখবর ! এবার বাংলা থেকেই কয়েক কোটি অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মোদি : কোন প্রকল্পে ? কবে ?

পশ্চিমবঙ্গ : অবশেষে অপেক্ষার অবসান ! রাজ্যের কয়েক কোটি মানুষের জন্য দারুণ খুশির খবর ৷ এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা ৷ ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সম্মান নিধি যোজনার ২৩ তম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷ দেশের কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে ২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল ৷ এরপর বিভিন্ন রাজ্য থেকে প্রধানমন্ত্রী এই যোজনার টাকা জারি করেছেন ৷ কিন্তু এই প্রথম বাংলা থেকে এই যোজনার টাকা জারি করা হবে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০ জুন পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে ৯ কোটিরও বেশি কৃষকদের জন্য কিস্তির টাকা জারি করবেন ৷ এই অর্থ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির অংশ হিসেবে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে।এর আগে PM-Kisan প্রকল্পের কিস্তির টাকা অসম থেকে বিতরণ করা হয়েছিল। তারও আগে তামিলনাড়ু থেকে কৃষকদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছিল।গতবার দেশের ৯ কোটি ৪৬ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ৪৪ লক্ষ ৭২ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে জমা হয়েছিল। এবারও রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই কিস্তির অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

এর আগে PM-Kisan প্রকল্পের কিস্তির টাকা অসম থেকে বিতরণ করা হয়েছিল। তারও আগে তামিলনাড়ু থেকে কৃষকদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছিল।গতবার দেশের ৯ কোটি ৪৬ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ৪৪ লক্ষ ৭২ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে জমা হয়েছিল। এবারও রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই কিস্তির অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।এই প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উপস্থিতিতে পিএম কিষান -এর কিস্তি বিতরণ। সেই কারণেই কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে । খবর অনুযায়ী মোদির অনুষ্ঠানের পরেই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে।

যদি আপনার পিএম কিষান অ্যাকাউন্টে ২০ জুনের কিস্তির টাকা আসবে কি না তা জানতে চান, তাহলে আগে pmkisan.gov.in পোর্টালে নিজের স্ট্যাটাস চেক করে নিন। স্ট্যাটাস দেখার জন্য প্রথমে পোর্টালের ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে ভেরিফিকেশন করুন।যদি স্ট্যাটাসে ‘Withheld’, ‘Under Verification’ বা ‘Eligibility Under Review’ লেখা দেখা যায়, তাহলে দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি দফতর বা কৃষি অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনার তথ্য যাচাই সম্পূর্ণ করতে হবে। অন্যথায় ২০ জুন ২৩তম কিস্তির ২,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও জমা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *