YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 21July, 2026 10:35 am (IST)

কলকাতা: রাত পোহালেই একুশে জুলাই । ভোটে হারার পর ভেঙে টুকরো হয়ে যাওয়া তৃণমূলের এই প্রথম শহিদ স্মৃতিচারণা। এবার অবশ্য একটা নয়, তিনটে শহিদ দিবস পালিত হবে কলকাতায়। তৃণমূলের দুটো আর কংগ্রেসের একটি একুশে জুলাই। অন্যদিকে, দিল্লিতে আবার শহিদ দিবস পালন করছেন NCPI সাংসদরা। তৃণমূলের দুই শিবিরে যোগদানের জন্য় মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কলকাতায়। ফলে যানচলাচলের উপর প্রভাব পড়বে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ছুটির দিন না হওয়ায় স্কুল-কলেজ-অফিস খোলা। তাই মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে ট্রাফিকের হালচাল জেনে নিন।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই নিয়ে শহিদ মিনার,গান্ধী মূর্তি এবং বিড়লা তারামণ্ডলের সামনে যথেষ্ট পরিমাণে বাহিনী মোতায়েন করা হচ্ছে। লালবাজার জানিয়েছে, ৩ জায়গার জন্য ১ হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই তিনটি জায়গায় ড্রোন দিয়ে নজরদারি থাকছে। সেন্ট্রাল ডিভিশন ও সাউথ ডিভিশন -সহ অন্তত পাঁচজন ডেপুটি কমিশনার থাকছে। এইচআরএফএস, র্যাফ মোতায়েন করা হচ্ছে। অশান্তি এড়াতে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
শহিদ মিনারে তৃণমূলের শিবিরে যাবেন অনেকেই। ফলত, মেয়ো রোড ও রেড রোডে সমর্থকদের দেখা যাবে। গাড়ি চলাচল করলেও গতি স্লথ হবে।
মেয়ো রেডের জন্য গাড়ি বন্ধ না হলেও, মেয়ো রেড ও ডাফরিন রোডে গাড়ি ধীরে চলবে
ক্যাথিড্রাল রোডের জন্য গাড়ি থাকবে দুই মুখী রাস্তায় এক দিক দিয়ে। দুপুর ১ টার আগে হরিশ মুখোপাধ্যায় দিয়ে যাবে পার্ক স্ট্রিটের দিকে। এরপর দুপুর ১ টার পরে পার্ক স্ট্রিটের দিক থেকে হারিশ মুখোপাধ্যায়ের দিকে। গাড়ির গতি স্লথ হতে পারে ভিক্টোরিয়ার সামনে ক্যাথিড্রাল রোড ক্রসিংয়েও।
এদিকে, আবার মঙ্গলবার থেকে প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিও থাকছে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।যানজটের আশঙ্কা রয়েছে এই সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিবেশের জন্যও