কেন ব্লক বাস্টার রিয়ালিটি শো থেকে বাদ রচনা বন্দোপাধ্যায় ? রাজনৈতিক চাপ ? কেন খেলার ধরন থেকে শুরু করে সময় সবেতেই বদল !

কলকাতা : নতুন রূপে দিদি নাম্বার ওয়ান!১৫ বছরের সঞ্চালনা থেকে বিদায় ! খেলার ধরন থেকে শুরু করে সময় সবেতেই বদল ! দীর্ঘদিন ধরেই দিদি নাম্বার ওয়ান এর পরিচিত মুখ রচনা ব্যানার্জির সঞ্চালনা থেকে অবসর নেওয়াকে কেন্দ্র করে জল্পনা চলছিল। এবার প্রকাশ্যে এলো, দিদি নাম্বার ওয়ান এর পরবর্তী দিদি-র পরিচয়। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান এবার নয়া রূপে আসতে চলেছে দর্শকদের সামনে। সময় থেকে শুরু করে সঞ্চালনা সবেতেই থাকছে বদল।

নতুন মরশুমে দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জীর জায়গায়, সঞ্চালকের আসনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম উঠে আসছিল। এবার নতুন মরশুমে দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনায় দেখা যেতে চলেছে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। দীর্ঘ ১৫ বছর ধরে দিদি নাম্বার ওয়ান কে সফলভাবে সঞ্চালনা করছিলেন রচনা ব্যানার্জি। হঠাৎই তার এই অবসরকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন? কেন পরিবর্তন হল অভিনেত্রীর জায়গা? রাজনৈতিক চাপ নাকি কাজের ব্যস্ততা? এই অবসরের কারণ জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এবিষয়ে রচনা ব্যানার্জি জানিয়েছেন, কাজের চাপ তো আছেই , তবে এটা পুরোপুরি চ্যানেলের সিদ্ধান্ত।

নতুনভাবে অনুষ্ঠান সাজানোর পরিকল্পনা রয়েছে চ্যানেলের। চ্যানেলের সিদ্ধান্তই শেষ কথা। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়েছেন, এই শো-তে তিনি ছিলেন বলেই তা এতদূর এগিয়ে নিয়ে যাওয়া গেছে। এই শো-তে তাঁর বিরাট অবদান ছিল। নতুন টিম ও সঞ্চালিকার জন্যও এটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন রচনা। দীর্ঘদিন ধরে রচনা ব্যানার্জীর সঞ্চালনায় মনোমুগ্ধ ছিলেন অনুগামীরা। এবার নতুন সিজনে দর্শকদের কাছে স্বস্তিকা কতটা জায়গা করে নিতে পারবে তাই দেখার।

শুধু সঞ্চালনাই নয় বদলাচ্ছে প্রতিযোগিতার ধাঁচও, আগে দিদি নাম্বার ওয়ানে চারজন প্রতিযোগী একসঙ্গে অংশগ্রহণ করতে পারতেন। এবার নতুন সিজনে চারজনের জায়গায় ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি বদল হচ্ছে শো এর সময়ও। নতুন সিজেনে আর পুরনো সেই পরিচিত বিকেলের সময় দেখা যাবে না দিদি নাম্বার ওয়ান। বিকেলের পরিবর্তে রাত ১০:১৫ মিনিট থেকে দেখা যাবে দিদি নাম্বার ওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *