যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ●Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
পূর্ব মেদিনীপুর,৭ মে : বুধবার রাতে মধ্যমগ্রামে বাড়ির অদূরেই আততায়ীদের হাতে নৃশংস ভাবে খুন হন শুভেন্দু অধিকারীর সর্বক্ষণের ছায়াসঙ্গী আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। সঙ্কটজনক তার গাড়ির চালকও। চন্দ্রনাথের মর্মান্তিক মৃত্যুর পরে ব্যতিক্রমী প্রতিক্রিয়া দিলেন তার মা হাসিরানি রথ।

চন্দ্রনাথের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ,
“আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি নিজে সন্তানের মা, কী ভাবে চাইব দোষীদের ফাঁসি। তবে যাবজ্জীবন হোক, নতুন সরকারের কাছে এটাই দাবি”।
চন্দ্রনাথ ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম -সহ বেশ কিছু বিধানসভার গুরু দায়িত্বে ছিযেন।হাসিরানি দেবী বলেন।, “পর্দার আড়ালে থেকে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য ছিল চন্দ্রনাথ। সরাসরি যুক্ত ছিল না”। তাঁর সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতাও ছল না বলে জানিয়েছেন তিনি।বুধবারই নির্বাচনে সাফল্যের জন্য চণ্ডীপুরে সংবর্ধনাও দেওয়া হয় চন্দ্রনাথকে। রাতে নিজের ফ্ল্যাটে ফেরার পথে খুব কাছেই খুন হন তিনি ।
তদন্তে নেমে দেখা গেছে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো। যে নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে সেটি শিলিগুড়ি আরটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া অন্য একটি গাড়ির নম্বর”।গাড়ির মালিকের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে তার গাড়ি শিলিগুড়িতে আছে।তাঁর গাড়ির নম্বরই ব্যবহার করা হলো কেন ইত্যাদি নিয়ে তদন্ত করছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ঘটনায় একটি চার চাকা গাড়ি, দুটো বাইক ব্যবহার করে আততায়ীরা। ব্যবহৃত চার চাকা গাড়ির নম্বর প্লেটের সঙ্গে গাড়ির চ্যাসিজ নম্বরও বিকৃত করা হয়েছে। ইঞ্জিন ও গাড়ির ভিতরে থাকা দুটো জায়গা লেখা চ্যাসিজ নম্বর ঘষে তুলে ফেলা হয়েছে।
এদিকে এই নৃশংস খুনের অপরাধীদের দ্রুত গ্রেফতারের উদ্দেশ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে ।