যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ● Graphix : Laboni De ●Digital Arrangement : IJMC
কলকাতা,৭ মে :
ভোট মিটতে না মিটতেই ভয়ঙ্কর হিংসাত্মক ঘটনা! শুভেন্দু অধিকারীর পিএ-কে গুলি করে খুন। গাড়ি থামিয়ে গুলি করা হয় শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, স্পট ডেড বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। চন্দ্রনাথ সহ তার গাড়ির চালকও গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে একটুর জন্য প্রাণ রক্ষা পায় চন্দ্রনাথের ড্রাইভারের।

বুধবার রাতে এই ভয়াবহ খুনের ঘটনাটি ঘটে মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল থেকে শুভেন্দুর সঙ্গেই ছিলেন তার পিএ চন্দ্রনাথ রথ। দিনশেষে বাড়ি ফিরছিলেন তিনি। ড্রাইভারের পাশের আসনেই বসে ছিলেন চন্দ্রনাথ।সেই সময় মধ্যমগ্রামে এক বিরিয়ানির দোকানের সামনে হঠাৎ চন্দ্রনাথের গাড়ি আটকায় এক ছোট চারচাকা এরপর মোটর বাইকে চড়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। চন্দ্রনাথের শরীরে অন্তত তিনটি গুলি লাগে। তার গাড়ির চালক গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। গুলি চালানোর পর চন্দ্রনাথ গভীরভাবে আহত হওয়া নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পরপর তিন রাউন্ড গুলি চালানো হয় বলে জানা যাচ্ছে। দুষ্কৃতিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় চন্দ্রনাথের হৃদপিণ্ড। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এলাকায় ।সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে চন্দ্রনাথ রথের ড্রাইভার কিছুটা সুস্থ হলে কথা বলার অবস্থায় এলে ঘটনা সম্পর্কে আরও গভীরভাবে বিস্তারিত জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। শুরু হয়েছে দুষ্কৃতীদের খোঁজ। পাশাপাশি ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চারচাকা গাড়িটির নাম্বার প্লেট নকল বলে প্রমাণিত হয়েছে। বিজেপি নেতা, কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। এই ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এই ঘটনার পেছনে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন। ব্যক্তিগত শত্রুতার কারণে খুন নাকি! এর পিছনে রয়েছে রাজনৈতিক কোনও কারণ! তা বের করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়ে গেছে।