নির্মাণ কার্য বন্ধে নয়া নির্দেশ শুভেন্দুর ! কারা নির্মাণ কাজ চালাতে পারবেন? কারা পারবেন না ? কিভাবে ৩১ জুল্যের আগেই মিলবে ছাড়পত্র !

কলকাতা : গত বুধবার তারাতলায় আচমকাই একটি নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ে। হঠাৎই কাজের মাঝে ছাদ ভেঙে পড়ায় নিহত হয়েছেন বহু মানুষ , আহতের সংখ্যাও কিছু কম নয়। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধারকার্য।

তারাতলার ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এরপর একাধিক ঘটনা উঠে এসেছে সামনে। সঠিকভাবে নিরাপত্তা না থাকা এবং পূর্বতন সরকারের আমলে পাস হওয়া এই কাজ সবদিক খতিয়ে দেখে ঠিকঠাক ভাবে তা অনুমোদন দেওয়া হয়েছিল কিনা এই নিয়েও উঠেছে প্রশ্ন! এরপর বিপর্যয়ের ২৪ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কলকাতা পৌরসভা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী চার সপ্তাহর জন্য সমস্ত নির্মীয়মান ভবনের কাজ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার বিধানসভা থেকে এবিষয়ে জানিয়েছিলেন তিনি। একইসঙ্গে দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন , নিয়ম না মানলে সম্পত্তি বাজেয়াপ্ত এবং কারাদণ্ড হতে পারে বলে।

এদিন বিধানসভা থেকে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণ কাজ ছাড়া বাকি সব কাজ আগামী চার সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কলকাতা পুরসভা এলাকা, রাজারহাট -নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, সোনারপুর ও বারুইপুর পুর এলাকায় নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কারা কাজ করতে পারবেন এবং কারা পারবেন না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার শুক্রবার বিধানসভায় এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাইরাইড এবং কমার্শিয়াল বিল্ডিং , সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিস বাদ দিয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত একটি স্পেশাল অডিট করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কাজগুলি রয়েছে সেগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হচ্ছে।

অপরদিকে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হাইরাইড বিল্ডিং বলতে জি প্লাস ফাইভ, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ইনোভেশন, বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এই নিষেধাজ্ঞা আওতার বাইরে। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে কোনও সংস্কার বা নতুন বিল্ডিং এর সাথে এটাচমেন্ট এর ক্ষেত্রে কেএমসির কাছ থেকে যে পারমিশন নেওয়া প্রয়োজন তা নেওয়া থাকলেই হয়ে যাবে। কিছু ক্ষেত্রে যেখানে এক্সটেনশনাল পারমিশন লাগে না সেই কাজ চলবে। পাশাপাশি পূর্বের নির্ধারিত জায়গা গুলির সঙ্গে আরো বেশ কয়েকটি জায়গা এদিন যুক্ত করা হয়েছে। সাউথ দমদম, বরানগর , কামারহাটি এই তিনটি জায়গাকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে। অন্যদিকে হাওড়া এবং বালিকে পার্টলি যুক্ত করা হয়েছে, ওয়ার্ড আইডেন্টিফাই হবে সোমবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *