YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 20 July, 2026 ,12:35 pm (IST)
যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক : ফিফা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে অসহায় আত্মসমর্পণ করে ১-০ গোলে স্পেনের কাছে হরে। গোল সংখ্যা ৪ থেকে ৫ ও হতে পারতো স্পেনের পক্ষে। এখন পাড়ার চায়ের দোকান থেকে স্কুল , কলেজ ,অফিস ,আদালত -সর্বত্রই ফুটবলপ্রেমীদের একটাই আলোচনা — ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের মূল কারণগুলো কী !
রবিবারের ফাইনাল ম্যাচ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে আর্জেন্টিনার জঘন্য হারের যে কারণ গুলি উঠে আসছে সেগুলি হল —
১. মাঝমাঠের নিয়ন্ত্রণ : স্পেনের মাঝমাঠ গোটা ম্যাচে দুর্দান্ত আধিপত্য দেখায়।রীতিমতো রাজত্ব করে ! বলের দখল প্রায় ৬৭ শতাংশ স্পেনের পায়েই ছিল, যার ফলে আর্জেন্টিনা দীর্ঘ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। স্পেনের পাসিং গেমের সামনে আর্জেন্টিনার খেলোয়াড়রা হাঁপিয়ে ওঠেন।
২. আক্রমণ সম্পূর্ণ ভোঁতা : রবিবার আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল সম্পূর্ণ ব্যর্থ ও নিষ্ক্রিয়। নির্ধারিত সময়ে তারা গোলের উদ্দেশ্যে উল্লেখযোগ্য কোনো শটই নিতে পারেনি। ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে প্রথমার্ধে তারা একটি কর্নার পর্যন্ত আদায় করতে ব্যর্থ হয়।
৩. অতিরিক্ত মেসি-নির্ভরতা : এই বিশ্বকাপেও আর্জেন্টিনার সাফল্য ছিল মূলত লিওনেল মেসি নির্ভর। আগের ম্যাচগুলোতে মেসি দলকে টেনে তুললেও ফাইনালে তাকে স্পেনের ডিফেন্ডাররা ও দুর্দান্ত মাঝমাঠ পুরো বোতলবন্দি করে দেয় মেসিকে । কার্যত রকে ফাইনালে খুঁজেই পাওয়া যায় নি মাঠে ! মেসি আটকে যেতেই আর্জেন্টিনার পুরো আক্রমণ থমকে যায়।
৪. ১০ জনের দলে পরিণত হওয়া:অতিরিক্ত সময়ের ঠিক আগে এমিলিয়ানো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। এই লাল কার্ডের ধাক্কা এবং স্পেনের ঝড়ের গতিতে মুহুর্মুহু আক্রমণ সামলাতে গিয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে রক্ষণভাগ।
৫.কোচের ধুরন্ধর মস্তিস্ক : স্পেনের কোচ ফুয়েন্তে ও আর্জেন্টিনা কোচ স্কালোনি — ফিফা বিশ্বকাপ ফাইনাল ছিল এই দুই ধুরন্ধর কোচের মস্তিষ্কের লড়াই ! কিন্রু বাস্তবে দেখা যায় ফুয়েন্তে এই লড়াইয়ে এক ডজন গোলে হারিয়ে দিয়েছেন স্কালোনিকে ! বিপক্ষ দলের সেরা অস্ত্রকে ভোঁতা করে দিয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণে ফুয়েন্তে এদিন ১০০ তে ১০০ বৈকি
