রথযাত্রার পবিত্র আবহে মুমূর্ষুদের জীবন বাঁচানোর অঙ্গীকার : মহতী উদ্যোগের আলোকে অগ্রণী সমাজসেবী সংগঠন টালিগঞ্জ রসা শক্তি সেবক সংঘ

রক্তদান এক জীবন দান, মহত দান। প্রত্যেকটি রক্তের ফোঁটায় থাকে নতুন জীবনের অঙ্গীকার।আমাদের দেশ তথা রাজ্য জুড়ে এই রক্তের তীব্র আকাল দেখা যায় কমবেশি সব সময়েই। তাই ১৯ জুলাই, রবিবার টালিগঞ্জের রানীকুঠি সংলগ্ন অগ্রণী সমাজসেবী সংগঠন রসা শক্তি সেবক সংঘের পরিচালনায় রথযাত্রার পুণ্য আবহে এক মহতী রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল।শুভ রথযাত্রার পবিত্র আবহে জীবনের জয়যাত্রাকে সূচিত করতেই এই মানব কল্যাণকর উদ্যোগ।

দীর্ঘ ২৫ বছর ধরে টালিগঞ্জ রসা শক্তি সেবক সংঘ সারা বছরব্যাপী সমাজকল্যাণ এবং মানব কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। প্রতি বছরের ন্যায় এবছরও সমাজ এবং মানব কল্যাণে ব্রততী হয়ে রথযাত্রার আবহে এক বৃহৎ রক্তদান উৎসবের আয়োজন করা হয়।

রক্তদান উৎসব ঘুরে দেখছেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী

এদিন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষেরা রসা শক্তি সেবক সংঘের ডাকে উপস্থিত হয়ে তাদের মূল্যবান রক্ত দান করেন। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টে পর্যন্ত চলে এই রক্তদান শিবির। রসা শক্তি সেবক সংঘের এই মহতী রক্তদান উৎসবে নাতি পুরুষ নির্বিশেষে প্রায় ৫০০ জন মহানুভব মানুষেরা তাদের মূল্যবান রক্ত দান করেন।

যুগবীক্ষণ এর মুখোমুখি উত্তম মন্ডল

এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী উত্তম মন্ডল সারা বছর ব্যাপী তাদের সংগঠন আর্ত ,পীড়িত , অসহায় মানুষদের যে কি ধরণের সেবামূলক সাহায্য প্রদান করা হয় তার কিছু দৃষ্টান্ত তুলে ধরেন।

যুগবীক্ষণ এর মুখোমুখি নয়ন নস্কর ও দীপক মন্ডল

এই মঞ্চ থেকেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন নস্কর ও দীপক মন্ডল কিভাবে বিভিন্ন কঠিন পরিস্থিতি ও নেতিবাচক, কুউদ্দেশ্যপূর্ণ সমালোচনাকে হজম করেও কিভাবে তাদের সংগঠন মানবসেবার লক্ষ্যে এগিয়ে চলেছে তা জনসমক্ষে তুলে ধরেন।

এদিনের এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতা ও উদ্যোক্তা সংগঠনের সদস্যদের উৎসাহিত করেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা পাপিয়া অধিকারী। উপস্থিত ছিলেন আরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মহতী মানুষজন তাদের মূল্যবান রক্তদান করছেন
যুগবীক্ষণ এর মুখোমুখি নয়ন নস্কর এবং দীপক মন্ডল
রক্তদান উৎসব ঘুরে দেখছেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *