YUGABIKSHON NEWS BUTEAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by : Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 22 July, 2026 2:35 pm (IST)

যুগবীক্ষণ স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল সবে মাত্র শেষ হয়েছে। বর্তমান বিশ্ব ফুটবলের দুরন্ত দৈত্য স্পেন ১-০ গোলে হেলায় হারিয়ে দিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ! মাঠের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল সেই ছোট খাট চেহারাটা জুড়ে বড়সড় বেদনা আর হতাশার ছাপ ! চোখে জল !একঝলকে দেখে যেন মনে হয় কোনো নিকট জনকে হারিয়েছেন ! মাঠের এক কোনে নীরবে বসে ছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি।সেদিন তিনি পরাজিত বিধস্ত ট্রাজিক নায়ক বৈকি !
সেই দৃশ্য মাঠে উপস্থিত অনেকের চোখ এড়িয়ে গেলেও এড়িয়ে যায়নি স্পেনের নবীন তারকা লামিন ইয়ামালের চোখ। সতীর্থদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি উদযাপনে না গিয়ে তিনি ছুটে যান আর্জেন্টাইন অধিনায়কের কাছে। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে হাত বাড়িয়ে দেন মেসিও ।ইয়ামাল তাকে টেনে তুলে দাঁড় করান এবং একে অপরকে জড়িয়ে ধরেন। ইয়ামালকে সান্ত্বনা হিসেবে মেসির পিঠে কয়েকবার হাত বুলিয়ে দিতেও দেখা যায় । মেসিও তাকে একান্তে কানে কানে কিছু বলছিলেন !
বিদায় বেলায় ফুটবলের জাদুকর উঠতি তরুণ তারকাকে কি বলেছিলেন সেদিন ! বিশ্বব্যাপী ফুটবললপ্রেমীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সেটা জানতে বৈকি!
এবার ইয়ামাল সেই কথোপকথন প্রকাশ্যে আনলেন। স্পেনের বিশ্বজয়ী তারকা বললেন, ‘ইতিহাসের সেরা এবং এমন একজন আমি সবসময় যার প্রশংসা করি। ম্যাচ শেষে আমি তাকে আমার শ্রদ্ধা জানালাম।’
তারপর?
ইয়ামাল বলেছেন , ‘তিনি আমাকে নিজের মতো করে এগিয়ে যেতে বললেন এবং বললেন, ভবিষ্যৎ আমাদের প্রজন্মের হাতে। ওই কথাগুলো আমার কাছে গলায় ঝুলানো স্বর্ণপদকের মতো মূল্যবান।
দুর্দান্ত উদীয়মান প্রতিভা এবং ভবিষ্যতের সম্ভাব্য স্প্যানিশ মহাতারকার প্রতি এই অভিব্যক্তি বিশ্বফুটবলের রক টুকরো স্বর্ণালী উদাহরণ বৈকি !