YUGABIKSHON NEWS BUREAU REPORT
যুগবীক্ষণ নিউজ ব্যুরো রিপোর্ট
Prepared by : Tista Mondal
Published by:Laboni De
যুগবীক্ষণ (YUGABIKSHON)
Last Updated: 7 September,2026 11:35 am (IST)

কলকাতা : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। আর পূজোর জোর পরেই কলকাতা পৌরসভা নির্বাচনের সম্ভাবনা প্রবল। এই সম্ভাবনাকে কেন্দ্রবিন্দু করেই প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে শাসক শিবির। সূএের খবর, এক্ষেত্রে কলকাতা পুর এলাকার বিশিষ্টজনদের থেকে পরামর্শ নেওয়া হবে কি ভাবে? আরও উন্নত নাগরিক পরিষেবা করা যায় সেই বিষয়ে। প্রসঙ্গত উল্লেখযোগ, বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্র তৈরি জন্য যেভাবে বিশিষ্টজনদের পরামর্শ নেওয়া হয়েছিল ঠিক একই ভাবে পুরভোটের জন্যও নেওয়া হবে পরামর্শ।
শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে করা হবে বৈঠক। এই বৈঠকের দায়িত্বে রয়েছেন টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী পুজোর আগেই হবে এই বৈঠক। ইতিমধ্যেই এই বৈঠককে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা পুরো এলাকায় রাস্তাঘাটের অবস্থা কেমন? সামগ্রিকভাবে নাগরিক পরিষেবা কি অবস্থায় রয়েছে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কলকাতা পুরসভার অন্তর্গত প্রত্যেকটি বিধানসভা এলাকায় প্রত্যেকটি বিধায়কদের বিশেষ নজর দিতে হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ও তাঁর প্রশাসনিক জীবনের সুদীর্ঘ বছর ২৫ পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ বা ‘সেবা মাস’ পালন করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি। কোনও রাজনৈতিক সভার পরিবর্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে জনকল্যাণমূলক ও সেবামূলক কাজ।সূত্রের খবর এই ‘সেবা সংকল্প অভিযান’- কে সামনে রেখেই কলকাতা পুরসভা ভোটের প্রস্তুতি এবং প্রচারে জোর দিতে চাইছে শাসক শিবির।