বালুরঘাটে প্রশাসনিক সফরে শুভেন্দু : সুকান্তর বাড়িতে মধ্যাহ্নভোজে রাইখর মাছ থেকে ময়া মাছের চচ্চরি – আর কী কী থাকছে মুখ্যমন্ত্রীর পছন্দের মেনুতে ?

বালুরঘাটঃবুধবার বালুরঘাটে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন সংশোধিত ও সংশোধনযোগ্য প্রকল্প নিয়ে একটি রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী।জেলা পুলিশ সুপারের অফিসে যাওয়ার কথা রয়েছে তাঁর।সেখানে গত তিন মাসে উদ্ধার হওয়া বিভিন্ন নেশার দ্রব্যের উপর রোলার চালানো হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নিজেও রোলার চালাতে পারেন। এরপর পাশেই বালুছায়া সভাকক্ষে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক সহযোগিতা ও আপ্যায়ন করতে সর্বত ভাবে প্রস্তুত বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।সূত্রের খবর অনুযায়ী এদিনই সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন শুভেন্দু অধিকারী। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর সঙ্গে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, নিশীথ প্রামাণিকও দুপুরের

নিজের হাতেই রান্না করে পরিবেশন করবেন বলে জানিয়েছেন কোয়েল চৌধুরী। মুখ্যমন্ত্রীর পছন্দের বিভিন্ন খাবারই দুপুরের মেনুতে থাকছে। মেনুতে রয়েছে ভাত, পাটশাক ভাজা, পোস্ত, ডাল, রাইখর মাছ ভাজা, ময়া মাছের চচ্চরি, কাতলা মাছ, ইলিশ মাছ, দেশি মুরগির মাংস, খাসির মাংস, চাটনি, রসগোল্লা এবং নয়াবাজারের দই।

এরপর বেলা ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী বালুরঘাট জেলা হাসপাতালে একটি বিশেষ বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *